advertisement

Tourist spot: নদীর ধারে এই পার্কে ভিড় জমাচ্ছেন বহু মানুষ! শীতের সময় আকর্ষণ দ্বিগুণ

Last Updated:

Tourist spot: নদী বাঁধের ধারে দীর্ঘ সময় আগে তৈরি করা হয়েছিল এক সুন্দর পার্ক। যেটির নাম রাখা হয়েছিল প্রবীণ-কানন। শীতের সময়ে নদীর ধারের প্রাকৃতিক সৌন্দর্য বেশ অনেকটাই বেড়ে ওঠে।

+
সুটুঙ্গা

সুটুঙ্গা পাড়ের পার্ক

মাথাভাঙা: জেলা কোচবিহারের মাথাভাঙা মহকুমা শহর মূল রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে সুটুঙ্গা নদী দিয়ে। শহরে প্রবেশ করতে গেলে এই নদীর সেতু পেরিয়ে প্রবেশ করতে হয়। তাই শহরের চারপাশে এই নদীর বাঁধ রয়েছে। এই নদীবাঁধের ধারে দীর্ঘ সময় আগে তৈরি করা হয়েছিল এক সুন্দর পার্ক। যেটির নাম রাখা হয়েছিল প্রবীণ-কানন। শীতের সময়ে নদীর ধারের প্রাকৃতিক সৌন্দর্য বেশ অনেকটাই বেড়ে ওঠে। তাইতো শীতের মরসুমে এই পার্কে আনাগোনা পেরে উঠে মানুষের। ছোট থেকে বড় সকলেই আসে এই পার্কে বিকেল হলেই।
এলাকার এক স্থানীয় বাসিন্দা সঞ্জয় পাটোয়ারী বলেন, “বর্তমান সময়ে খোলা জায়গার বেশ অনেকটাই অভাব। তবে নদীর ধারে এই ধরনের ছোট্ট সুন্দর পার্ক সেই অভাব পূরণ করে দেয়। বিকেল হলে এই পার্কে বাচ্চারা এসে থাকে খেলাধুলা করতে। আবার বড়রাও আসেন নিজেদের সময় কাটাতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। দীর্ঘ সময় ধরে শীতের সময় এলেই এই পার্কে মানুষের ভিড় জমতে শুরু করে। সাধারণ সময়েও বহু মানুষ আসেন এই পার্কের সৌন্দর্যের টানে। শীতের মরশুমে এই পার্কে রকমারি ফুলের গাছও লাগানো হয়।”
advertisement
advertisement
পার্কে আসা শিশুর অভিভাবক মামনি মণ্ডল বলেন, “শিশুদের খেলাধুলা করলে মন ভাল থাকে। এছাড়া তাঁদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও এর ভাল প্রভাব পড়ে। তাই বিকেল হলে তিনি তাঁর বাচ্চাকে নিয়ে আসেন এই পার্কে খেলাধুলা করতে। বাড়ির কাছাকাছি এত সুন্দর একটি পার্ক তাঁর ভালই লাগে। এছাড়া আরেক শিশুর অভিভাবক নির্মল বাউড়ি বলেন, “এই পার্কে ঢুকতে কোন প্রবেশ মূল্য দিতে হয় না। তাই এই পার্কে ঘুরতে আসা অনেকটাই সহজ। শহরে ঢোকার পথেই বাঁধের রাস্তায় সামান্য এগোলেই এই পার্ক চোখে পড়বে যে কোন মানুষের।”
advertisement
দীর্ঘ সময় আগে মূলত প্রবীণদের জন্যই তৈরি করা হয়েছিল এই পার্ক। পরবর্তী সময়ে এই পার্কে একাধিক খেলনা বসানো হয় বাচ্চাদের জন্য। বর্তমান সময়ে শীতের মরশুম এলেই এই পার্কের আকর্ষণ বেড়ে ওঠে অনেকটাই। এই পার্কে শীতের সময় লাগানো হয় একাধিক ফুলের গাছ। বিকেলের সময় বৃদ্ধ ব্যক্তিরা যেমনি আসেন সময় কাটাতে এবং সৌন্দর্য উপভোগ করতে। তেমনি বাচারাও আসে খেলাধুলা করে কিছুটা আনন্দ পেতে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tourist spot: নদীর ধারে এই পার্কে ভিড় জমাচ্ছেন বহু মানুষ! শীতের সময় আকর্ষণ দ্বিগুণ
Next Article
advertisement
Harish Rana News : ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
  • ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’

  • হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন

  • মঙ্গলবার বিকেল ৪টে ১০ মিনিটে মারা গিয়েছেন হরিশ রানা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement