West Bengal News: বীভৎস, পাটক্ষেতে তৃণমূল নেতার এ কী অবস্থা! মধ্যরাতে হাড়হিম হয়ে গেল তপনবাসীর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তি তৃণমূল নেতা তথা তৃণমূলের বুথ সহ-সভাপতি। আরও জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ব্যক্তি।
#তপন: দক্ষিণ দিনাজপুরের তপনের কাদমায় তৃণমূল নেতার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে পাটক্ষেত থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, মৃত ব্যক্তির নাম আদেশ বর্মন (৫৫), বাবার নাম মাস্তরু বর্মন। বাড়ি তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের কাদমা এলাকায়।
স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তি তৃণমূল নেতা তথা তৃণমূলের বুথ সহ-সভাপতি। আরও জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ব্যক্তি। অনেক খোঁজাখুঁজির পরও না পাওয়া গেলে শনিবার থানায় নিখোঁজের অভিযোগ জানানো হয়। এরপরেও খোঁজাখুঁজি চলতে থাকে।
advertisement
advertisement
রবিবার আনুমানিক মধ্যরাত নাগাদ এলাকার পাট ক্ষেতে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে তপন থানার পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা জানান, মৃতদেহে বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন ছিল।
advertisement
খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান।যদিও ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Location :
First Published :
Jun 20, 2022 12:49 PM IST









