advertisement

Krishnendu Naryan Chowdhury threat phone: 'কুড়ি পেটি পাঠান, না হলে ঠুকে দেবো!' মালদহের তৃণমূলনেতা কৃষ্ণেন্দুনারায়ণকে হুমকি ডি কোম্পানির

Last Updated:

গত মাসেই মালদহে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা দুলাল সরকারকে৷ সেই ঘটনাতেও বিহারের দুষ্কৃতী দলের যোগ মিলেছিল৷

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে খুনের হুমকি৷
কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে খুনের হুমকি৷
মালদহ: এবার খুনের হুমকি পেলেন মালদহের তৃণমূল নেতা এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী৷ ডি কোম্পানির নাম করে মেসেজ এবং ফোন করে তৃণমূল নেতাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ শনিবার সকালের মধ্যে দাবি মতো টাকা না দিলে কৃষ্ণেন্দুনারায়ণ এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে৷
ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ৷ পাশাপাশি তদন্ত শুরু করেছে এসটিএফ-ও৷ গত মাসেই মালদহে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা দুলাল সরকারকে৷ সেই ঘটনাতেও বিহারের দুষ্কৃতী দলের যোগ মিলেছিল৷ তার পরেই কৃষ্ণেন্দুনারায়ণকে হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
advertisement
advertisement
কৃষ্ণেন্দুনারায়ণ জানিয়েছেন, গতকাল তাঁর কাছে একটি মেসেজ আসে৷ যদিও সেই মেসেজ তিনি দেখেননি৷ এর পর এ দিন সকালে তাঁকে ফোন করে প্রদীপ নামে এক ব্যক্তি৷ নিজেকে ডি কোম্পানির সদস্য বলে পরিচয় দিয়ে সে কৃষ্ণেন্দুনারায়ণকে বলে, গতকাল আপনাকে মেসেজ করলাম, দেখেননি৷ আসল কথা বলছি শুনুন, আগামিকাল সকালের মধ্যে কুড়ি পেটি না পাঠিয়ে দিলে আপনাকে এবং আপনাদের পরিবারের সদস্যদের ঠুকে দেবো৷ তৃণমূল নেতা তখন পাল্টা বলেন, আপনি সামনাসামনি আসুন না, কথা বলছি৷ কৃষ্ণেন্দুনারায়ণকে পাঠানো বার্তাতেও এই হুমকি দেওয়া ছিল৷ যদিও তাঁর কাছে কুড়ি লক্ষ নাকি আরও বেশি টাকা দাবি করা হয়েছে, তা বুঝতে পারেননি কৃষ্ণেন্দুনারায়ণ৷
advertisement
এই ফোন পাওয়ার পরই ইংরেজবাজার থানায় এফআইআর করেন তৃণমূল নেতা৷ এর পরই ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের নিরাপত্তা বাড়ায় পুলিশ৷ কৃষ্ণেন্দুনারায়ণ বলেন, ‘আমার উপরে আগেও বোমা, গুলি নিয়ে আঘাত হয়েছে৷ আমি এসব ভয় পাই না৷ কিন্তু আমার পরিবারের সদস্যদের নিয়েই চিন্তা৷ আমার মেয়েরা বাইরে থাকে, আমার এক পালিতা কন্যা আছে৷ আমি নিরাপত্তার ঘেরাটোপে থাকলেও ওরা তো থাকে না৷’
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, একই নম্বর থেকে হুমকি এসএমএস এবং ফোন করা হয়েছিল৷ কোথা থেকে এই ফোন এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে৷ এ দিন সকালে ফের একবার ওই একই ফোন নম্বর থেকে এসএমএস করে ৯.৪৫ মিনিটের মধ্যে টাকা অ্যাকাউন্টে পাঠাতে বলা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Krishnendu Naryan Chowdhury threat phone: 'কুড়ি পেটি পাঠান, না হলে ঠুকে দেবো!' মালদহের তৃণমূলনেতা কৃষ্ণেন্দুনারায়ণকে হুমকি ডি কোম্পানির
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement