প্রথমে শুরু বচসা, তারপরেই ধারাল অস্ত্র দিয়ে বন্ধুর উপর হামলা! যা করল তিন ভাই মিলে...
- Written by:Partha Pratim Sarkar
- Published by:Rachana Majumder
Last Updated:
ক্ষুব্ধ জনতা নার্সিংহোম এবং অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ।
#শিলিগুড়ি: প্রেমঘটিত বিবাদের জের। তিন ভাই মিলে খুন করল এক বন্ধুকে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের ভূপেন্দ্রনগরে।
মৃতের নাম মণিষ গুপ্তা। গ্রেফতার তিন ভাই অঙ্কিত, রোহিত এবং প্রভাত শর্মা। জানা যাচ্ছে প্রেমঘটিত কারণেই বিবাদ শুরু হয়৷ গতকাল রাতে বচসার পর তিন ভাই ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মনীষকে। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
ক্ষুব্ধ জনতা নার্সিংহোম এবং অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ। পৌঁছন পুলিশ কমিশনারও৷ মৃতের বাবা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷
advertisement
Location :
First Published :
Dec 19, 2022 5:38 PM IST









