advertisement

Jalpaiguri News: সোনার মতো ঝাঁ-চকচকে, রবির দোকানেই ঝকঝক করছে তিন প্রজন্মের কাঁসার ইতিহাস! জানলে অবাক হবেন

Last Updated:

Jalpaiguri News: কাঁসার চকচকে ঐতিহ্য এখনও বেঁচে আছে রবির হাতে। জলপাইগুড়ির এক দোকানে তিন প্রজন্মের শিল্পযাপনে রয়েছে বহু স্মৃতির পরশ।জলপাইগুড়ি হাসপাতালপাড়ার রাস্তায় চোখে পড়ে এক ছোট্ট দোকান।

+
কাঁসা

কাঁসা শিল্প

জলপাইগুড়ি: কাঁসার চকচকে ঐতিহ্য এখনও বেঁচে আছে রবির হাতে। জলপাইগুড়ির এক দোকানে তিন প্রজন্মের শিল্পযাপনে রয়েছে বহু স্মৃতির পরশ।জলপাইগুড়ি হাসপাতাল পাড়ার রাস্তায় চোখে পড়ে এক ছোট্ট দোকান। দোকানের ভেতর আলো ছড়াচ্ছে কাঁসার বাসন, যেন প্রতিফলিত সূর্যরশ্মি নয়, প্রতিফলিত ইতিহাস।
সেই দোকানে বসে আছেন রবি কংস বনিক। হাতে একটি পুরনো কাঁসার বাটি, সেটির গায়ে জমে থাকা সময়ের দাগ, কালো ছোপ, আঁচ ধুয়ে মুছে নতুন করে জীবন ফিরিয়ে আনছেন তিনি। এই কাজ কেবল রোজগার নয়—এ রবি ও তার পরিবারের পরিচয়। প্রায় ৯০ বছর আগে ঠাকুরদা শুরু করেছিলেন এই দোকান।
advertisement
advertisement
তারপর বাবার হাত ধরে এসেছে রবি, আর এখন তার ছোট ছেলেও হাতে তুলে নিচ্ছে কাঁসার জগৎ। একসময় এই দোকানে ২৫০ জন কর্মচারী কাজ করতেন। বিয়েবাড়ি, পুজো, শ্রাদ্ধ — কাঁসার বাসন ছিল অবিচ্ছেদ্য অংশ। আজ সেই কদর ফিকে। স্টিল, মেলামাইন আর প্লাস্টিকের দাপটে দোকানে কর্মচারী বলতে এখন রয়েছে মাত্র ১ জন।
advertisement
তবু রবি হাল ছাড়েননি। টিকে রয়েছে এভাবেই। অনেকে ভাবে কাঁসা ফেলে দেবে, কিন্তু আমরাই তাকে নতুন জীবন দিই। এটাতেই শান্তি পাই, বলেন তিনি। আজও কিছু মানুষ আছেন, যারা ঠাকুমার পুরনো থালা বা বাবার পিতলের ঘটটি যত্ন করে এনে দেন রবির হাতে। তাদের স্মৃতির ভাঁজে গাঁথা ঐতিহ্য নতুন করে ঝকঝক করে ওঠে তার কারিগরিতে। রবির মতো মানুষের হাত ধরে আজও টিকে আছে এক হারাতে বসা শিল্প।
advertisement
সুরজিৎ দে 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: সোনার মতো ঝাঁ-চকচকে, রবির দোকানেই ঝকঝক করছে তিন প্রজন্মের কাঁসার ইতিহাস! জানলে অবাক হবেন
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement