advertisement

Gold Paan: ১ হাজার টাকায় সোনার পান! রয়েছে রুপোরও, খাবেন নাকি? The Paan Palace-র ঠিকানা রইল 

Last Updated:

এই পান পার্লারে ৪০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা দামের পান রয়েছে। সোনার প্রলেপ দেওয়া পান ৬৫০ টাকা থেকে শুরু।

+
title=

শিলিগুড়ি: দুপুরের খাওয়া দাওয়ার পর অথবা বিকেলের আড্ডায় এক খিলি পান না হলে কিন্তু ঠিক জমে না । এ কথা আমরা হামেশাই শুনে থাকি । এই আসরে একবার অন্তত ‘সোনার কিংবা রুপোর পান’ চেখে দেখতে পারেন। বাহারী এই পানের স্বাদের জাদু লেগে থাকবে আপনার মুখে। তবে দাম অবশ্য একটু বেশি। বেশি হবেই না বা কেন? এটা তো যে সে সব পান নয়, সোনার বা রুপোর প্রলেপ লাগানো পান যে।
অনেকেই হয়ত জানেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়িতে এই দেশ থেকে পান যায়। মজলিসের আসর জমানো হোক বা ভূরিভোজ, সব খানেই পানের গুরুত্ব অপরিসীম।
আরও পড়ুনWorld’s Happiest Country : অনেক তো কুইজ দেখেন, বিশ্বের সবথেকে সুখী দেশ কোনটা বলুন তো? কেন এত সুখ সে দেশে?
খাবার পরে পানের যে গুরুত্ব সেটার কথা মাথায় রেখে পানের আস্ত শোরুম খুলে ফেলেছেন দীপক সাহা। যার নাম ‘ দ্য পান প্যালেস ‘। ৬০ বছর আগে দীপকবাবু ঠাকুরদা শিলিগুড়ির যাদব সমিতি বিল্ডিংয়ে ‘পানঘর’ দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। শিলিগুড়ির পুরনো লোকেরা খুব ভালভাবেই এই পানঘরের নাম জানেন। সেই পানঘর থেকে আজকের পরিণত পান প্যালেস। যেখানে ৪০ টাকা থেকে শুরু করে হাজার টাকা দামের পান পাওয়া যায়।
advertisement
advertisement
দোকানের এক কর্মী রতন বর্মন বলেন, ” দার্জিলিং যেমন চা পাতা, চা এর সুগন্ধের জন্য বিখ্যাত, ঠিক তেমনি আমাদের এই দোকান পানের জন্য বিখ্যাত। শিলিগুড়ি প্রচুর মানুষ আমাদের দোকানের পান খেতে আসেন। এমনকি বাইরে থেকেও প্রচুর অর্ডারও হয়।”
আরও পড়ুনEyelash Vipers Snake: এক কামড়ে নিমেষে সবশেষ! ভয়ঙ্কর সাপের হদিশ মিলল গভীর জঙ্গলে, দেখলেই বুক কেঁপে উঠবে, রইল ছবি
দোকানে মোট ৭৩ রকমের পান পাওয়া যায়। যার দাম ৪০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত রয়েছে। সোনার প্রলেপ দেওয়া পান ৬৫০ টাকা থেকে শুরু। বাকি প্রতিটি স্পেশাল পানেই রুপোর প্রলেপ দেওয়া থাকে। এ দোকানের পান না খেলে জীবনের বড় মিস করবেন। শিলিগুড়ি হিলকার্ট রোড এবং সেবক রোডে তাদের দুটি ব্রাঞ্চ রয়েছে তাই মন চাইলে একবার পান খেয়ে আসতে পারেন এখানে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Gold Paan: ১ হাজার টাকায় সোনার পান! রয়েছে রুপোরও, খাবেন নাকি? The Paan Palace-র ঠিকানা রইল 
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement