Tasty Phuchka: পিৎজা ফুচকা খেয়েছেন কখনও! কোথায় মিলছে এই ভিন্ন স্বাদের ফুচকা
- Reported by:ANIRBAN ROY
- Published by:Debalina Datta
Last Updated:
Tasty Phuchka: ফুচকার দোকানে এমনিতেই ভিড় লেগে থাকে তার ওপর আবার ফুচকার রেঁস্তোরা।
শিলিগুড়ি : পিৎজা তো খেয়েছেন? ফুচকাও খেয়েছেন, কিন্তু পিৎজা ফুচকা খেয়েছেন কখনও? ভাবছেন এটা আবার কি করে সম্ভব। এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন শিলিগুড়ির এক ব্যবসায়ী। ফুচকা খেতে সকলেরই ভাল লাগে। ফুচকার প্রতি বাঙালির অন্যরকম একটা মোহ রয়েছে। রাস্তায় বেরোলে অধিকাংশ মানুষই আর কিছু খান না খান, ফুচকা অবশ্যই খাবেন।
সেই ভালোলাগাটাকেই হাতিয়ার করে আস্ত একটা কোম্পানি খুলেছেন শিলিগুড়ির এক ব্যবসায়ী। অবাক হচ্ছেন তো ? হ্যাঁ বিষয়টি একেবারেই সত্যি।
সাধারণত ফুচকা আপনারা ঠেলা গাড়িতে খেতে অভ্যস্ত । তবে শিলিগুড়ির এই ব্যবসায়ী ফুচকার আস্ত কোম্পানি খুলেছেন। যার নাম ‘ওউন পানিপুরি ‘ এখানে এলেই ভিন্ন স্বাদের ২০ ধরণের ফুচকা খেতে পারবেন সকলে। চিকেন ফুচকা, মোমো ফুচকা, ম্যাগি ফুচকা আরও এমন ফুচকা রয়েছে যেই ফুচকার হয়তো নামই কখনও শোনেননি কেউ। তার মধ্যে দারুন খেতে পিৎজা ফুচকা। ভেজ এবং নন ভেজ দুরকমরেই পিৎজা ফুচকা পাওয়া যায় এখানে।
advertisement
advertisement
ভেজ পিৎজা ফুচকাতে কর্ন, ভেজিটেবল দিয়ে চিজ দিয়ে একেবারে পিৎজার মত ফুচকা বানিয়ে পরিবেশন করা হয়। দামটাও একেবারেই সামান্য। তাই এই স্বাদ উপভোগ করতে আসতেই হবে ‘ওউন পানিপুরি’।
advertisement
শিলিগুড়ি শহরে তাদের আমতলা ক্লাব এবং ভুটিয়া মার্কেট এর কাছে দুটো আউটলেট রয়েছে। আর প্রতিদিন মজা লুটতে ফুচকা খেতে দিন দিন ভিড় উপচে পড়ছে তাঁর দোকানে। ফুচকার দোকানে এমনিতেই ভিড় লেগে থাকে তার ওপর আবার ফুচকার রেঁস্তোরা। বসে আরাম করে খাওয়া যাবে সেখানে ভেবেই লোকজন ছুটে আসছে।
দোকানের কর্মরত নিতিশা চক্রবর্তী বলেন, ” শিলিগুড়িতে তথা উত্তরবঙ্গে ফুচকার প্রথম কোম্পানি আমাদের। আমরা ফুচকা প্রেমীদের জন্য নিজেরা অনেক নতুন নতুন ফুচকার তৈরি করেছি। তার মধ্যে এই পিৎজা ফুচকা লোকে ভীষণ পছন্দ করছে। দামটাও একেবারেই সাধ্যের মধ্যে। তাই একটু ভিন্ন স্বাদের ফুচকা খেতে হলে আমাদের এখানে ঘুরে যেতে পারেন সকলে।’’
advertisement
Anirban Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2024 8:26 PM IST









