advertisement

Tasty Food: পেঁয়াজের দাম আকাশ ছুঁলেও এখানে অনিয়ন ধোসা এখানে একেবারে সস্তায়, আর স্বাদ একেবার তোফা!

Last Updated:

Tasty Food: পেঁয়াজের দামে চোখে জল এলেও ওনিয়ন ধোসার দামে জিভে জল আসবেই...

+
এক

এক নতুন ধোসার খোঁজ আজ আপনাদের জানাব

জলপাইগুড়ি: বর্তমানে পেঁয়াজের দাম শুনলেই সাধারণ মানুষের চোখ দিয়ে জল পড়লেও জলপাইগুড়ি শহরে দেদার বিকোচ্ছে জিভে জল আনা পেঁয়াজের ধোসা। এখানকার ধোসা খেলে চোখে নয় জল আসবে জিভে। বাজারে পেঁয়াজের দাম বাড়লেও বাড়েনি এই দোকানের পেঁয়াজের ধোসার দাম। মাত্র ৫০ টাকাতেই বিকোচ্ছে সুস্বাদু পেঁয়াজের ধোসা।
দক্ষিণ ভারতীয় খাবার মানেই একটা আলাদা ভাললাগা, আলাদা মজাদার স্বাদ। ইডলি, ধোসা, সাম্বার, উপমা থেকে কত কি না রয়েছে সেই তালিকায়। প্রতিটি খাবারই স্বাদে অতুলনীয়। বাঙালিদের মধ্যে এই খাবারগুলি বেশ জনপ্রিয়‌, বিশেষ করে ধোসা বেশ প্রিয় খাবার অনেকেরই। দক্ষিণ ভারতের খাবার নিয়ে এখন খানিক এক্সপেরিমেন্ট করতেও বাদ যাচ্ছে না বাঙালিরা।
advertisement
দক্ষিণের খাবারকে বাঙালীয়ানার ছোঁয়া দিতে নিজস্ব ফ্লেভার যোগ করে থাকেন অনেকেই। আর ধোসাপ্রেমীরা একটু নতুনত্ব স্বাদ পেলেই দূর দূর থেকে ছুটে আসে সেই স্বাদের টানে। শুধু একটু খোঁজের অপেক্ষা!আর সেই সব অসাধারণ খাবারের খোঁজ দেবে লোকাল ১৮ বাংলা।
advertisement
advertisement
এমনই এক নতুন ধোসার খোঁজ আজ আপনাদের জানাব। শহর জলপাইগুড়িতে মিলছে পেঁয়াজের ধোসা। যা খেতে দূর দূরান্তের মানুষ ছুটে আসছে জলপাইগুড়ির রাজবাড়ির সাউথ ইন্ডিয়ান স্টোরে। এখানে এলেই আপনি পাবেন বিভিন্ন ধরনের ধোসা। তবে সেখানে মূলত বেশি চাহিদা রয়েছে পেঁয়াজের ধোসার। এটি তৈরি হয় পেঁয়াজের সঙ্গে আলুর মিশ্রণ দিয়ে। এছাড়াও রয়েছে চিজ ধোসা, পেপার ধোসা ও বিভিন্ন রকম দক্ষিণ ভারতের খাবার দাবারের সম্ভার। দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই। ধোসার মূল্য রাখা হয়েছে ৫০ টাকা থেকে শুরু করে ৯০ টাকা পর্যন্ত। শুধু তাই নয় ধোসার সঙ্গে বাদামের চাটনি ও সাম্বার ছাড়াও রয়েছে বিভিন্ন রকমের আচার।
advertisement
এ বিষয়ে ধোসা বিক্রেতা বলেন, দক্ষিণ ভারতের যেসব খাওয়ার রয়েছে সেসব খাবার নিজের হাতে তৈরি করি। খাবারে ব্যবহার্য সমস্ত মশলাও নিজে হাতেই তৈরি করি। এই জন্যেই আর দশটা দোকান থেকে স্বাদে অন্যরকম হয়। জলপাইগুড়ির মানুষ বেশ পছন্দ করেন আর ভালোবাসেন। অন্যদিকে,ধোসাপ্রেমী এক ব্যক্তির থেকে জানা গেল, তিনি হামেশাই আসেন এই দোকানে। এখানকার পেঁয়াজের ধোসা খুবই ভালো সুস্বাদু। তবে শুধু ধোসাই নয়, অন্যান্য দক্ষিণী ভারতের খাবারের স্বাদও দুর্দান্ত। সন্ধ্যে হলেই বেশ ভালো ভিড় হয় এই দোকানে।
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tasty Food: পেঁয়াজের দাম আকাশ ছুঁলেও এখানে অনিয়ন ধোসা এখানে একেবারে সস্তায়, আর স্বাদ একেবার তোফা!
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement