advertisement

Malda News: কলেজ যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ছাত্রী, চাঞ্চল্য মালদহের মানিকচকে

Last Updated:

ফোনে শেষবার কথা হ‌ওয়ার পর থেকে নিখোঁজ প্রথম বর্ষের এক কলেজ ছাত্রী। গত পাঁচ দিন আগে কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় মালদহের মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের মীরাগ্রামের এক কলেজ ছাত্রী প্রিয়া সাহা (১৮)। নিখোঁজ মেয়ের সন্ধানে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।

মালদহের মানিকচকে নিখোঁজ ছাত্রীর পরিবারের সদস্যরা
মালদহের মানিকচকে নিখোঁজ ছাত্রীর পরিবারের সদস্যরা
মালদহ, জিএম মোমিন: পরিত্যক্ত বাগানে ঘরের মধ্যে বন্দি রয়েছে মেয়ে। ফোনে শেষবার কথা হ‌ওয়ার পর থেকে নিখোঁজ প্রথম বর্ষের এক কলেজ ছাত্রী। গত পাঁচ দিন আগে কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় মালদহের মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের মীরাগ্রামের এক কলেজ ছাত্রী প্রিয়া সাহা (১৮)। নিখোঁজ মেয়ের সন্ধানে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, “চলতি মাসে গত ৩ তারিখ সকাল ১১ টায় মালদহ মহিলা কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় প্রিয়া সাহা। এরপর বাড়ি আর না ফেরায় মেয়ের সন্ধানে কলেজে গিয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। পরের দিন ৪ তারিখ সামাজিক মাধ্যমে মেয়েটি ফোন করে জানাই সে কোন‌ও এক পরিত্যক্ত বাগানে ঘরের মধ্যে বন্দি রয়েছে। জায়গার নাম ঠিকানা কিছুই বলতে পারেনি মেয়ে। শেষবার তখনই কথা হয় মেয়ের সাথে। তবে কোথায় রয়েছে তা এখনও কিছুই জানতে পারিনি তাঁরা।”
এদিকে এই ঘটনায় নিখোঁজ মেয়ের সন্ধানে মানিকচক থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। ঘটনায় নিখোঁজ মেয়ের সন্ধানে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: কলেজ যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ছাত্রী, চাঞ্চল্য মালদহের মানিকচকে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement