South Dinajpur News: ১৮ কোটি টাকায় ৩ তলা বিল্ডিং! দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা যা সুবিধা পাবেন, আর ছুটতে হবে না বাইরে
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:Purnendu Mondal
Last Updated:
দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের জন্য চিকিৎসা নিয়ে সুখবর
দক্ষিণ দিনাজপুর: জেলার স্বাস্থ্য ব্যবস্থার মুকুটে নয়া পালক। তিন দিক সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা হাসপাতালে আলাদা করে তৈরি হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউ ব্লক। যেখানে ৫০ টি বেডে মুমূর্ষু রোগী সম্পূর্ণ সরকারি খরচায় বিশেষ কেয়ারের চিকিৎসা পাবেন। হাসপাতাল সুপার অফিস সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। জেলা পূর্ত দফতরের পক্ষ থেকে মোট ১৮ কোটি টাকা ব্যয়ে এই ভবন তৈরি করা হচ্ছে। সিসিইউ ব্লক তৈরি হলে নানা কঠিন রোগের ক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি কথায় কথায় আর বাইরে রোগী রেফারও বন্ধ হবে৷
এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান, “জেলা হাসপাতালে অত্যাধুনিক সিসিইউ ব্লক তৈরি হচ্ছে। যা অনেকটাই উন্নত বলে জানা গিয়েছে।
সেই ব্লকে ৫০ টি বেড থাকবে, সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা থাকবে এই নতুন ইউনিটে। এছাড়া সিসিইউ ইউনিটের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকও থাকবে একাধিক। এতে মুমূর্ষু রোগীরা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যথেষ্টই উপকৃত হবেন।”
advertisement
advertisement
তিন তলা বিশিষ এই সিসিইউ ব্লকের কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের মে মাসে।৩০০ দিনের মধ্যে কাজ করার কথা থাকলেও নানা কারণে কাজ সম্পূর্ণ করতে পারেনি ঠিকাদার সংস্থা। কিন্তু এই মুহূর্তে কাজ চলছে দ্রুতগতিতে। বিল্ডিং নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন টাইলস ও পাথরের কাজ চলছে শেষ মুহূর্তের। তিন তলা এই বিল্ডিং এ সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা থাকবে। এই মুহূর্তে বালুরঘাট হাসপাতালে হৃদরোগের সেভাবে কোন চিকিৎসা হয় না। কিন্তু সিসিবি চালু হয়ে গেলে হার্ট সংক্রান্ত সমস্যায় ভোগা যে কোন রোগীকে চিকিৎসা করানো যাবে বালুরঘাট জেলা হাসপাতালে এবং তা উচ্চমানের চিকিৎসা পরিষেবা দিয়েই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মুহূর্তে বালুরঘাট জেলা হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা ২৫ টি, যা জেলার জনসংখ্যার নিরিখে অত্যন্ত কম। যে কারণে রোগীদের ভর্তির ক্ষেত্রে সবসময় সুবিধাজনক পরিস্থিতি থাকে না। দুর্ঘটনায় আহত বা অন্য কোন রোগে আক্রান্ত ক্রিটিকাল রোগীদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার ফলে অন্যত্র রেফার করা হয়। সেই জায়গা থেকে আলাদা সিসিইউ ব্লক তৈরি হলে জেলার সাধারণ মানুষরা সুবিধা পাবেন। ৫০ টি বেডের এই নতুন ব্লক চালু হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 06, 2025 4:53 PM IST








