South Dinajpur News: ক্যান্সার, প্রেসার, সুগার! এবার সব চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছে আয়ুর্বেদ, চালু হল জেলা হাসপাতালে
- Reported by:Susmita Goswami
- Published by:Purnendu Mondal
Last Updated:
শুধু ক্যান্সার নয়, এখানে অন্যান্য জটিল চিকিৎসাও হবে আয়ুর্বেদ মতে।
দক্ষিণ দিনাজপুর: দীর্ঘ প্রতীক্ষার অবসান। বালুরঘাট জেলা হাসপাতালে চালু হল আয়ুর্বেদ পদ্ধতিতে মারণ রোগ ক্যান্সারের চিকিৎসা। শুধু ক্যান্সার নয়, এখানে অন্যান্য জটিল চিকিৎসাও হবে আয়ুর্বেদ মতে। ইতিমধ্যেই একজন চিকিৎসক বালুরঘাট জেলা হাসপাতালে কাজে যোগ দিয়েছে। এসেছে ওষুধ সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী।
হাসপাতাল সূত্রে খবর, বহিঃর্বিভাগে টিকিট কেটে সরাসরি এই বিভাগে আসতে পারবেন রোগীরা। এখানে পঞ্চকর্ম চিকিৎসা প্রদান করা হবে। ক্যান্সার ছাড়াও প্রেসার, সুগার, নাক সহ বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সোমবার, বুধবার ও শুক্রবার পরিষেবা মিলবে।
advertisement
advertisement
জানা গেছে, ২০১৮ সাল পর্যন্ত বালুরঘাট জেলা হাসপাতালে আয়ুর্বেদ বিভাগ ছিল। মিলছিল চিকিৎসা পরিষেবা। এরপর চিকিৎসক বদলি হওয়ায় নতুন করে এই হাসপাতালে আয়ুর্বেদ চিকিৎসক দেওয়া হয়নি। যার ফলে হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসা পেতেন না রোগীরা। প্রায় ছয় বছর পর স্বাস্থ্য দফতরের তরফ থেকে আয়ুর্বেদিক বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়া হয়েছে বালুরঘাট।
advertisement
এবিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান, “অনেকে অ্যালোপ্যাথি ওষুধ খেতে চান না। তাঁরাই মূলত আয়ুর্বেদিক চিকিৎসার ওপর নির্ভর করেন। এখন বালুরঘাট হাসপাতালে নিয়মিত এই চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।” জানা গিয়েছে, সপ্তাহে তিন দিন এই পরিষেবা পাবেন রোগীরা৷ বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরেই থাকা সুপার স্পেশালিটি হাসপাতালের তিন তলায় খোলা হয়েছে আয়ুর্বেদ বিভাগ। চিকিৎসার পাশাপাশি বিনা পয়সায় ওষুধও হাসপাতাল থেকেই পাবেন রোগীরা। রাজ্য সরকারের এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগীর পরিজন সহ দক্ষিণ দিনাজপুর জেলাবাসী।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 02, 2024 3:22 PM IST








