advertisement

শিলিগুড়িতে শিশুদের মায়ের জন্যে পৃথক টিকা কেন্দ্র চালু হল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে

Last Updated:

আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুর প্রশাসক গৌতম দেব

#শিলিগুড়ি: পুরবাসীর সুবিধার্থে শিলিগুড়িতে আরো একটি ভ্যাকসিন সেন্টার চালু করলো শিলিগুড়ি পুরসভা। সেন্টারের সংখা বেড়ে দাঁড়ালো ১১। আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুর প্রশাসক গৌতম দেব। এই কেন্দ্রে ১২ বছর ও তার কম বয়সী শিশুর মায়েদের টিকা দেওয়া হবে। অগ্রাধীকারের ভিত্তিতে শুধুমাত্র শিশুদের মায়েদেরই এই কেন্দ্র থেকে টিকা দেওয়া হবে। সেইসঙ্গে শহরবাসীর সুবিধার্থে পুরসভার উপ স্বাস্থ্য কেন্দ্রের টিকা সেন্টারগুলোকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ঘোরানো হবে। যাতে টিকার জন্যে পুরবাসীকে বেশী দূরের ওয়ার্ডে যেতে না হয়।
এবার থেকে ঘরের পাশেই মিলবে টিকা। পুরসভার ১০টি উপ স্বাস্থ্য কেন্দ্র রয়েছে ১০টি ওয়ার্ডে। এখোনো পর্যন্ত ওই ১০টি ওয়ার্ড এবং তার সংলগ্ন এলাকার বাসিন্দারা অনায়াসেই টিকা পেয়েছে এই কেন্দ্রগুলো থেকে। এবারে এই সেন্টারগুলোকে পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যেই ঘোরানো হবে। যাতে সহজেই কাছাকাছি কেন্দ্র থেকে ভ্যাকসিন নিতে পারে স্থানীয়রা। আজ একথা জানান পুর প্রশাসক গৌতম দেব। এছাড়া উত্তরবঙ্গ মেডিকেলের ওপর চাপ কমাতে বর্ধমান রোডেও একটি টিকা সেন্টার করা হবে। এতে কিছুটা কম ঝক্কি পোহাতে হবে স্থানীয় বাসিন্দাদের। শিলিগুড়ি জেলা হাসপাতালের ওপর চাপ কমাতে আরো একটি টিকা কেন্দ্র চালু করা হচ্ছে।
advertisement
শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডয়ামের ফোসিন গেটে টিকা কেন্দ্র খোলা হচ্ছে। প্রতিদিন গড়ে ৫০০ জনকে টিকা দেওয়া হয় জেলা হাসপাতাল থেকে। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই পৃথক কেন্দ্র খোলা হচ্ছে। প্রশাসক জানান, শহরবাসীকে যাতে টিকা নিয়ে কোনো সমস্যার মুখে পড়তে না হয়, সেদিকে নজর দেওয়া হয়েছে। কোনো হয়রানির শিকার হতে না হয়, সেদিকেও পুর প্রশাসন নজর দিচ্ছে। সেইসঙ্গে বেসরকারী উদ্যোগেও টিকাকরণ চলবে। স্বাস্থ্য দপ্তরের বৈধ অনুমতি নিয়েই ক্লাব বা স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে টিকা কেন্দ্র করা যাবে। দেবাঞ্জন কাণ্ডের পর আরো সতর্ক জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরও।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়িতে শিশুদের মায়ের জন্যে পৃথক টিকা কেন্দ্র চালু হল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement