advertisement

শিলিগুড়ির কুমোরটুলি, দুর্গাপুজোর আগে মহাসমস্যায় শিল্পীরা! কী যে হবে, জানেন না কেউ

Last Updated:

পুজোর আগে যে সময়টায় শিলিগুড়ির কুমোরটুলি সরগরম থাকে, সেই সময়টা এ বছর পরিণত হয়েছে দুশ্চিন্তার মরশুমে।

+
টানা

টানা বৃষ্টিতে থমকে প্রতিমা গড়ার কাজ, দুশ্চিন্তায় কুমোরটুলি!

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: পুজোর আগে যে সময়টায় শিলিগুড়ির কুমোরটুলি সরগরম থাকে, সেই সময়টা এ বছর পরিণত হয়েছে দুশ্চিন্তার মরশুমে। দুর্গা প্রতিমা ও গণেশ মূর্তি তৈরিতে ব্যস্ত থাকার বদলে এবার শিল্পীদের চোখ আকাশের দিকে। প্রশ্ন একটাই, কবে থামবে বৃষ্টি?
টানা একনাগাড়ে বর্ষণে প্রতিমা তৈরির কাজ ব্যাহত হচ্ছে। ভিজে মাটি শুকোচ্ছে না, ফলে কাঠামো দাঁড় করাতে এবং প্রতিমা তৈরি করতে সমস্যায় পড়ছেন মৃৎশিল্পীরা। মাটি পাওয়ারও অভাব দেখা দিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে কারিগরের সংকট। লাভ না থাকায় অনেকেই এই কাজে আসতে চাইছেন না।
advertisement
advertisement
শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পী শ্যাম পাল বলেন, “কাঁচামালের দাম প্রচুর বেড়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী অর্ডার আসছে না। হাতেগোনা কয়েকটা ছোট অর্ডার এসেছে, বড় প্রতিমার অর্ডার প্রায় নেই। তাতে লাভ তো হচ্ছেই না, বরং চিন্তা হচ্ছে প্রতিমাগুলো আদৌ বিক্রি হবে কি না।” আরেক শিল্পী অসীম পাল জানালেন, “টানা বৃষ্টির কারণে মাটি শুকোচ্ছে না। মাটির জোগানও কম, কারিগররাও আর আসতে চাইছেন না। এই অবস্থায় প্রতিমা তৈরি করা ভীষণ কঠিন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অতীতে পুজোর আগে কুমোরটুলি যেভাবে কোলাহলমুখর হয়ে উঠত, সেই আবহ এ বছর নেই। শিল্পীদের মনে শঙ্কা, যদি এমনই চলতে থাকে, তবে ক্রমশ হারিয়ে যাবে কুমোরটুলির ঐতিহ্যবাহী শিল্পসত্তা। দুর্গাপুজো এখন থেকে প্রায় এক মাস দূরে। তবুও শিলিগুড়ির কুমোরটুলি শিল্পীদের কাছে উৎসব মানেই অনিশ্চয়তা। বৃষ্টি যদি দ্রুত না কমে, তবে তাদের বছরের সবচেয়ে বড় ব্যবসার মরশুম এইবার আরও কঠিন হয়ে উঠবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়ির কুমোরটুলি, দুর্গাপুজোর আগে মহাসমস্যায় শিল্পীরা! কী যে হবে, জানেন না কেউ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement