advertisement

Sikkim: সিকিমে বন্ধ করে দেওয়া হল ছাঙ্গু লেক-না থুলা! ফের কি বড় কিছুর আশঙ্কা? চিন্তায় পর্যটকরা

Last Updated:

Sikkim: এপ্রিলের শুরুতেই সিকিমে তুষারধসে মৃত্যু হয়েছিল সাত পর্যটকের। নাথুলা বর্ডারের কাছে তুষারধস হয়েছিল সেই সময়।

ফের আশঙ্কা সিকিমে
ফের আশঙ্কা সিকিমে
গ্যাংটক: ফের সিকিমে তুষারপাত। পূর্ব সিকিমের ছাঙ্গু লেক, বাবা মন্দিরের যাওয়ার রাস্তায় তুষারপাত। না থুলা পর্যন্ত পর্যটকদের জন্য 'না' নির্দেশিকা জারি। জওহরলাল নেহরু মার্গজুড়ে সাদা বরফের পুরু চাদর। ১৫ মাইল পর্যন্ত পর্যটকদের ছাড়। সম্প্রতি তুষার ধসে ২ বাঙালি পর্যটক সহ ৭ জনের মৃত্যু হয় পূর্ব সিকিমে। তাই সতর্ক সিকিম প্রশাসন।
প্রসঙ্গত, এপ্রিলের শুরুতেই সিকিমে তুষারধসে মৃত্যু হয়েছিল সাত পর্যটকের। নাথুলা বর্ডারের কাছে তুষারধস হয়েছিল সেই সময়। তার জেরে সাত পর্যটকের মত্যু হয়েছিল। ওই ঘটনায় আহত হয়েছিলেন কমপক্ষে ৩০ জন। কমপক্ষে ৮০ জন পর্যটক বরফের পুরু আস্তরণের নীচে চাপা পড়ে গিয়েছিলেন।
advertisement
advertisement
জওহরলাল নেহরু রোডের ১৫ মাইলে তুষারধসের কবলে পড়েছিলেন পর্যটকরা। যে রাস্তা গ্যাংটকের সঙ্গে নাথুলাকে যুক্ত করেছে। ভারত-চিন সীমান্তে অবস্থিত নাথুলা পাস পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা। নৈসর্গিক দৃশ্যের জন্য প্রচুর মানুষ সেখানে আসেন। কিন্তু অতিরিক্ত তুষারের কারণে অনেকেই নাথুলা পাসে যেতে পারেন না।
advertisement
সিকিমে তুষারধসে মৃতদের মধ্যে ২ জন ছিলেন বাঙাালি। তাঁদের একজনের বাড়ি কলকাতায়। অন্যজনের পূর্ব মেদিনীপুর। সেই সময় সিকিমে উদ্ধারকাজ চালাতে উপস্থিত হন এনডিআরএফের জওয়ানরা৷ তাঁরা ওই বরফের স্তুপের মধ্যে থেকে উদ্ধার কাজ শুরু করেন৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim: সিকিমে বন্ধ করে দেওয়া হল ছাঙ্গু লেক-না থুলা! ফের কি বড় কিছুর আশঙ্কা? চিন্তায় পর্যটকরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement