advertisement

North Dinajpur News: হাড় কাঁপানো ঠাণ্ডা হোক বা কুয়াশা, কিচ্ছু ক্ষতি হবে না ফসলের, শুধু ভর্তুকিতে আনুন এই জিনিসটি

Last Updated:

তীব্র শীত ও কুয়াশার কারণে জমিতে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রকম ফসল

+
সেড

সেড নেট 

উত্তর দিনাজপুর: এই শীতকালেই বহু কৃষক তাঁর জমিতে লাউ, করলা, মিষ্টি কুমড়ো, আলু, শাক-সবজি সহ বিভিন্ন রবি ফসলের পাশাপশি অনেকে বিভিন্ন ধরণের ফুল চাষ করে থাকেন। কিন্তু তীব্র শীত ও কুয়াশার কারণে জমিতে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রকম ফসল। ফসল রক্ষায় সার ও কীটনাশক ব্যবহার করেও কোনো কাজে আসছে না কৃষকদের। এই শীতে দুশ্চিন্তা আর হতাশায় দিন কাটছে জেলার বহু কৃষকদের। তবে এর থেকে এবার বাঁচার জন্য পথ দেখাচ্ছে জেলার উদ্যান পালন দফতর।
জেলার উদ্যান পালন দফতর থেকেই চাষিরা ঘরে আনতে পারবেন সেড নেট। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন সাবসিডি স্কিম থেকে জেলার উদ্যান পালন বিভাগ থেকে কৃষকরা পেয়ে যাবেন এই সেড নেট। এই ছায়াজাল বা সেড নেট হল প্লাস্টিক দ্বারা নির্মিত হাল্কা নমনীয় চাদর, যা দিয়ে প্রয়োজনীয় জল ও বাতাস প্রবেশ করতে পারে এবং সূর্যের আলো আংশিকভাবে নির্দিষ্ট পরিমাণে আটকায়। এটি বিভিন্ন রঙের হতে পারে যেমন সবুজ, নীল, লাল, সাদা, কালো বা এইসব রঙের মিশ্রণ। এই সেড নেটের হারও বিভিন্ন হয়ে থাকে যেমন— ২৫%, ৩৫%, ৫০% ৭৫%, ও ৯০%।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২৫/৩৫ শতাংশ সেড নেটে এগুলো মূলত শীতকালে ব্যবহার করা হয় কুয়াশা কিংবা শীতের গুড়ি গুড়ি বৃষ্টি থেকে ফসলকে বাঁচাতে। শীতের বায়ুপ্রবাহ, শিশির, কুয়াশা, শিলাবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক প্রতিকূলতার হাত থেকে ফসলকে রক্ষা করতে ব্যবহার করুন সেড নেট।
advertisement
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: হাড় কাঁপানো ঠাণ্ডা হোক বা কুয়াশা, কিচ্ছু ক্ষতি হবে না ফসলের, শুধু ভর্তুকিতে আনুন এই জিনিসটি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement