Sadak Suraksha Abhiyan: শুধু ISI মার্ক থাকলেই হবে না, হেলমেট কেনার সময় খেয়াল রাখতে হবে এই দিকগুলিও! অনেকেই জানেন না
- Reported by:Sarthak Pandit
- Published by:Ananya Chakraborty
Last Updated:
হেলমেট কেনার আগে অবশ্যই হেলমেটের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত
কোচবিহার: বর্তমান সময়ে রোড সেফটির বিষয়টি মাথায় রেখে অনেকেই হেলমেট ব্যবহার করেন। আবার অনেকে ট্রাফিক পুলিশের ভয়ে হেলমেট পরে বাইক চালিয়ে থাকেন। তবে দুটি ক্ষেত্রেই হেলমেট কিন্তু জীবন বাঁচানোর কাজ করে থাকে। তবে হেলমেট কেনার আগে অবশ্যই হেলমেটের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত। বর্তমান সময়ে বহু ক্ষেত্রে দেখা যায় হেলমেট পরে থাকার পরেও দুর্ঘটনায় প্রাণনাশ হয় বহু মানুষের। এক্ষেত্রে কিন্তু দায়ী থাকে হেলমেট। সঠিক হেলমেট যদি ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে সেই প্রাণনাশের বিষয়টি কিছুটা হলেও এড়ানো সম্ভব হয়।
জেলা কোচবিহারের সদর ট্রাফিক ওসি সুরেশ দাস জানান, “রোড সেফটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বাইক রাইডিংয়ের সময় ব্যবহার করা হেলমেট। বারংবার বাইক চালকদের সচেতন করা হয় হেলমেট পরে বাইক চালানোর জন্য। হেলমেট পরে বাইক চালালে সড়ক দুর্ঘটনার সময় প্রাণনাশের ঝুঁকি এড়ানো সম্ভব অনেকটা। তবে হেলমেট কিনে ব্যবহার করার আগে অবশ্যই বেশ কিছু বিষয় সম্পর্কে সঠিকভাবে জেনে নেওয়া উচিত। হেলমেট কেনার আগে অবশ্যই সেই হেলমেট কোম্পানির ISI মার্ক রয়েছে কিনা। এছাড়াও সঠিক সার্টিফিকেশন রয়েছে কিনা দেখে নেওয়া উচিত।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, “এছাড়াও হেলমেট কেনার সময় হেলমেটের ভেতরে থাকা স্পঞ্জ মেটেরিয়ালটিও দেখে নেওয়া উচিত। হেলমেট যাতে সম্পূর্ণভাবে ফিটিংস হয় সেই বিষয়টিও দেখে নেওয়া উচিত হেলমেট কেনার সময়। সবশেষে যে বিষয়টি দেখা উচিত তা হল হেলমেটের ওজন। হেলমেট ৮০০ থেকে ১৩০০ গ্রামের মধ্যেই কেনা উচিত। দীর্ঘক্ষণ বাইক চালকদের হালকা ধরনের হেলমেট ব্যবহার করা উচিত। তবে হাফ হেলমেটের থেকে বেশি ভাল হেলমেট হয়ে থাকে ফুল হেলমেট। ফুল হেলমেট ব্যবহারের ফলে দুর্ঘটনায় ক্ষতির আশঙ্কা অনেকটা কমানো সম্ভব বেশ অনেকটা।”
advertisement
রোড সেফটির এই বিষয়গুলি বর্তমান সময়ে বেশ অনেকটাই গুরুত্ব সহকারে দেখা উচিত। হেলমেট ব্যবহার করতে হবে, তাই হেলমেট কম দামে রাস্তার ফুটপাথের দোকান থেকে কেনা একেবারেই উচিত নয়। দরকার হলে ভাল ব্র্যান্ডের ISI মার্ক যুক্ত হেলমেট কেনা উচিত। কম দামে হেলমেট কিনলে তা আদৌ প্রাণ রক্ষা করবে কিনা সে বিষয়ে প্রশ্ন থাকে অনেকটাই। তাই জীবনের সঙ্গে আপোষ না করে এই সকল বিষয় মেনে হেলমেট কেনা উচিত। #NationalHighwaysAuthorityofIndia
advertisement
#NHAI
#MinistryOfRoadTransportAndHighways
#MORTH
#NitinGadkari
Sarthak Pandit
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2025 7:13 PM IST







