Alipurduar News: লোকালয়ে দৌড়ে বেড়াচ্ছে গন্ডার! কাজ কর্ম শিকেয় তুলে আতঙ্কে ঘরবন্দি গ্রামবাসীরা
- Reported by:Annanya Dey
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
ঘন কুয়াশার কারণে পথ ভুলে লোকালয়ে প্রবেশ এক গন্ডারের। এরপরেই শুরু হয় তান্ডব। এখনও জঙ্গলে পাঠানো সম্ভব হয়নি গন্ডারটিকে। আতঙ্ক আলিপুরদুয়ার জেলার পাতলাখাওয়া এলাকায়।
আলিপুরদুয়ার: ঘন কুয়াশার কারণে পথ ভুলে লোকালয়ে প্রবেশ এক গন্ডারের। এরপরেই শুরু হয় তান্ডব। এখনও জঙ্গলে পাঠানো সম্ভব হয়নি গন্ডারটিকে। আতঙ্ক আলিপুরদুয়ার জেলার পাতলাখাওয়া এলাকায়।
এদিন সকালে ঘুম ভাঙতেই এলাকার বাসিন্দা লোকালয়ে গন্ডারটিকে ঘুরতে দেখেন। জানা যায় জলদাপাড়ার জঙ্গল থেকে বেড়িয়ে এদিন সকালে গন্ডার ঢুকে পড়ে পাতলাখাওয়া গ্রামে।সেখান থেকে সিমলাবাড়িতেও চলে যায় গন্ডারটি।সকাল থেকে এই কারণে কাজকর্ম লাটে উঠেছে এলাকাবাসীদের।গন্ডারটি সুপরি গাছের ক্ষতি করছে বলে জানা যায়।
advertisement
advertisement
জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গন্ডার বেরিয়ে লোকালয়ে প্রবেশ করে। এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে খবর দেয় বনদফতরে। ঘটনাস্থলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে কুনকি হাতির সাহায্যে গন্ডারটিকে জঙ্গলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন।এদিকে পূর্ণবয়স্ক সেই গন্ডারটিকে লাফাতে দেখে এলাকারবাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। বনকর্মীরা আপাতত ঘরে কাউকে প্রবেশ করতে দেননি।
advertisement
Annanya Dey
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2024 9:42 PM IST









