Ram Navami 2024: রামনবমীর আগে ব্যাপক কেনাকাটা, শিলিগুড়িতে গেরুয়া পণ্যের চাহিদা তুঙ্গে
- Reported by:ANIRBAN ROY
- Published by:kaustav bhowmick
Last Updated:
Ram Navami 2024: চার-পাঁচ বছর আগেও শিলিগুড়ির ছবিটা ছিল অন্য রকম। যদিও এখন গোটা শিলিগুড়ি জুড়ে ব্যাপক সমারোহে পালিত হয় রাম নবমী
শিলিগুড়ি: আর কিছুদিন বাদেই রামনবমী। গত কয়েক বছর ধরেই শিলিগুড়িতে ধুমধাম করে উদযাপন করা হয় দিনটি। রাজ্যের নানা জায়গার পাশাপাশি মিছিল বের হয় শিলিগুড়ি শহরেও। তার আগে রামনবমী উপলক্ষে এখানকার বাজারে কেনাকাটার ধুম লেগেছে। দেদার বিক্রি হচ্ছে রাম-হনুমানের সঙ্গে জড়িত পণ্যের। বিকোচ্ছে পতাকা, ব্যাজ, ওড়নার মত রকমারি জিনিস। চাহিদা এতটাই যে জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে দোকানিদের। শিলিগুড়ির মহাবীরস্থান চত্বর এখন কমলা চাদরে ঢেকেছে।
চার-পাঁচ বছর আগেও শিলিগুড়ির ছবিটা ছিল অন্য রকম। যদিও এখন গোটা শিলিগুড়ি জুড়ে ব্যাপক সমারোহে পালিত হয় রাম নবমী। হনুমানের ছবিওয়ালা পতাকা থেকে শুরু করে গেরুয়া রঙের নানান পতাকা নিয়ে রাম ভক্তরা শিলিগুড়ির রাস্তা মাতিয়ে তোলে। তাই রামনবমীর আগে এই সকল সামগ্রীর চাহিদা বাড়ে। এবছর দোকানিরা নতুন নতুন অনেক সামগ্রী নিয়ে হাজির হয়েছে। জয় শ্রী রাম লেখা উত্তরীয়, মাথার ফেটটি, হাতের ব্যান্ড , রামের ছবি দেওয়া টি শার্ট, এমনকি হনুমানের ছবি দেওয়া গাড়িতে লাগানোর মিনিয়েচার ফ্ল্যাগ সব পাওয়া যাচ্ছে।
advertisement
advertisement
শিলিগুড়ির ব্যবসায়ী সুশীল কুমার আগরওয়াল বলেন, আগে এত চাহিদা ছিল না। তবে মানুষ এখন ধর্মপরায়ণ হয়েছে। বিশেষ করে রাম মন্দির উদ্বোধন হওয়ার পর এগুলির চাহিদা অনেকটাই বেড়েছে। রাম মন্দির উদ্বোধনের সময় এত চাহিদা ছিল যে যোগান দিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে এবার রামনবমীর আগের সম্পূর্ণ প্রস্তুত দোকানদাররা। ব্যাপক বিক্রি হওয়ায় তাঁরা খুশি। শুধু শিলিগুড়ি নয়, উত্তর-পূর্ব ভারতে ত্রিপুরা, সিকিম, মেঘালয় থেকেও ব্যবসায়ীরা এসে এখান থেকে পাইকারি দরে রামনবমীর বিভিন্ন সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 10, 2024 6:26 PM IST









