advertisement

Rash Mela 2024: এমনিতেই রয়েছে নামডাক, এবার আরও চমক থাকছে কোচবিহারের রাস মেলায়, দেখে নিন প্রস্তুতি

Last Updated:

কোচবিহারের পাশাপশি উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও বড় মেলা।

+
মদন

মদন মোহন বাড়ি মন্দির

কোচবিহার: জেলা কোচবিহারের রাজ আমলে স্থাপন করা হয়েছিল মদনমোহন বাড়ি মন্দির। আর এই মন্দিরে স্থাপন রয়েছেন মদনমোহন দেব। রাস পূর্ণিমার পুণ্য দিনে মদনমোহন দেবকে কেন্দ্র করে রাস মেলার আয়োজন করা হয় জেলায়। দীর্ঘ প্রাচীন রাজ আমল থেকে এই মেলার আয়োজন হয়ে আসছে জেলা কোচবিহারে। বর্তমান সময়ে এই মেলা জেলা কোচবিহারের পাশাপশি উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও বড় মেলা। এই মেলাকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের ভিড় জমে কোচবিহারের মধ্যে। দূর-দূরান্তের মানুষ এই মেলার সময় মদনমোহন বাড়িতে আসেন ঘুরতে।
একটা সময় এই মেলার ও মদনমোহন বাড়ি মন্দিরের দায়িত্ব ভার সামলাতেন রাজারা। তবে বর্তমানে এই মেলার ও মদনমোহন বাড়ি মন্দিরের দায়িত্ব পালন করেন দেবোত্তর ট্রাস্ট বোর্ডের কর্মকর্তারা। দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সম্পাদক কৃষ্ণ গোপাল ধারা জানান, “ইতিমধ্যেই মদন মোহন বাড়ি মন্দিরকে সাজিয়ে তোলার কাজ শুরু করা হয়েছে। মেলার আগেই দ্রুত সমস্ত কাজ সম্পন্ন করা হবে। মেলা উপলক্ষে বহু ভক্তরা মন্দিরে এসে থাকেন। তাই মন্দিরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সম্পূর্ণ ভাবে। এছাড়া মন্দিরের রঙ ও সংস্কারের কাজ করা হচ্ছে বেশ কিছু জায়গায়।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “দীর্ঘ প্রাচীন এই মেলাকে কেন্দ্র করে বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। সবচেয়ে বড় আবেগের বিষয় রাস মেলার রাস চক্র। প্রাচীন সমস্ত নিয়ম-রীতি পালন করা হচ্ছে প্রথা মেনে। এছাড়া মদন বাড়ির পুতনা রাক্ষসী তৈরির কাজ সম্পন্ন করা হচ্ছে।” মদন মোহন বাড়ি মন্দিরের প্রতিমা নির্মাণের কারিগর সৌভিক পাল জানান, “মদন মোহন বাড়ি মন্দিরের চারিপাশে বেশকিছু ঘর করা রয়েছে। যেখানে বেশকিছু প্রতিমা বসানো হয় মেলার সময়। যেই প্রতিমাগুলির মাধ্যমে শ্রী কৃষ্ণের লীলা খেলার বিষয়গুলি দেখানো হয় সকলকে।”
advertisement
প্রাচীন এই রাস মেলায় অদ্ভুত সুন্দর ভাবে সাজিয়ে তোলা মদন মোহন বাড়ি মন্দিরকে। মেলায় এই মন্দিরে মঞ্চ তৈরি করে পালা গান আয়োজনের করা হয়। জেলার পাশাপশি, দেশের ও বিদেশি বহু মানুষেরাও এই মেলায় ভিড় জমিয়ে থাকেন। তাই এই মেলার গুরুত্ব অনেকটাই রয়েছে জেলা কোচবিহারের মধ্যে। আসন্ন ১৫ নভেম্বর রাস পূর্ণিমার দিনে শুভ সূচনা করা হবে জেলা কোচবিহারের রাস মেলার।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rash Mela 2024: এমনিতেই রয়েছে নামডাক, এবার আরও চমক থাকছে কোচবিহারের রাস মেলায়, দেখে নিন প্রস্তুতি
Next Article
advertisement
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ, তৃণমূল-বিজেপির মেগা টক্কর
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ
  • নন্দীগ্রামে অভিষেক, শুভেন্দু

  • সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ!

  • তৃণমূল-বিজেপির মেগা টক্কর...

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement