advertisement

Malda News: গাড়িতে হচ্ছে না, এবার পুলিশ ঘুরবে বাই-সাইকেলে! থানায় থানায় এবার নয়া উদ্যোগ মালদহ পুলিশের

Last Updated:

মালদা জেলার চারটি থানায় বাইসাইকেল টহলদারি শুরু হচ্ছে পুলিশের

+
বাই

বাই সাইকেল নিয়ে পুলিশ 

মালদহ: শহরাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আরও উদ্যোগী হল মালদহ জেলা পুলিশ। অলিগলির রাস্তাতেও এবার পুলিশি টহলদারী চলবে।  তবে টহলদারি চালাতে পুলিশ ভ্যান নয়, খুব সহজে দ্রুত সুরু রাস্তায় টহল দিতে এবার সাইকেলের ব্যবহার শুরু হল। মালদহ জেলা পুলিশের পক্ষ থেকে প্রথম পর্যায়ে জেলার চারটি পুলিশ থানায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই থানাগুলির শহরাঞ্চলে নিরাপত্তা দিতে পুলিশ কর্মীরা ব্যবহার করবেন বাই-সাইকেল।
ব্যাটারি চালিত বিশেষ বাই-সাইকেলের সাহায্যে শহরাঞ্চলে টহলদারি দেবে পুলিশকর্মীরা। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারির জন্য জেলার চারটি থানায় পাঠানো হয়েছে ইলেকট্রিক বাই-সাইকেল। যে সাইকেলে চড়েই এবার নজরদারি চালাবেন পুলিশকর্তারা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই গাজোল থানায় এসে পৌঁছেছে চারটি ইলেকট্রিক বাই-সাইকেল। সেই বাই-সাইকেলে করেই একজন পুলিশ কর্তার সঙ্গে তিনজন সিভিক কর্মী টহলদারি চালাচ্ছে বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাইসাইকেলে করেই সারাদিন ও সারারাত বিভিন্ন এলাকায় চলবে নজরদারি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন বলেন, “চারটি থানায় ইতিমধ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরু রাস্তা, অলিগলি পৌঁছাতে সুবিধা হবে। বিভিন্ন ধরনের অপরাধ দমনে অনেকটাই সুবিধা হবে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রথমে বিভিন্ন স্কুল এবং অফিস এলাকায় টহলদারি চালাবেন পুলিশকর্মীরা। রাতে বিভিন্ন এলাকায় ঘুরবে এই সাইকেল। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাই-সাইকেল একবার চার্জ দিলে চলবে সারাদিন। ঘুরবে বিভিন্ন অলিতে গলিতে যার ফলে সুবিধা হবে নজরদারিতে। গাজোল থানার পাশাপাশি, ইংরেজবাজার কালিয়াচক পুরাতন মালদহ ও চাঁচোল থানায় এই বাইসাইকেলগুলি দেওয়া হবে। প্রথম পর্যায়ে এই চারটি থানাতেই বাই-সাইকেল টহলদারে চালাবে পুলিশ।
advertisement
হরষিত সিংহ 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: গাড়িতে হচ্ছে না, এবার পুলিশ ঘুরবে বাই-সাইকেলে! থানায় থানায় এবার নয়া উদ্যোগ মালদহ পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement