advertisement

শিকদারদের বাড়ির দুর্গাপুজোয় গেলেই দেখতে পাবেন এই চমক! র‌ইল বিস্তারিত

Last Updated:

প্রাচীনকালের যুদ্ধে ব্যবহৃত ঢাল, তলোয়ার সহ নানান জীবজন্তুর মূর্তির কালেকশন দেখতে দুর্গাপুজোয় ফালাকাটা জটেশ্বরে শিকদার বাড়িতে আসেন দর্শণার্থীরা।বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এই অ্যান্টিক কালেকশন, এক বিস্ময়ের বিষয়। আলিপুরদুয়ার জেলার অন্যতম বনেদি বাড়ির পুজো এই শিকদারদের পুজো।

+
পুরনো

পুরনো দিনের অস্ত্র

ফালাকাটা, অনন্যা দে: প্রাচীনকালের যুদ্ধে ব্যবহৃত ঢাল, তলোয়ার সহ নানান জীবজন্তুর মূর্তির কালেকশন দেখতে দুর্গাপুজোয় ফালাকাটা জটেশ্বরে শিকদার বাড়িতে আসেন দর্শণার্থীরা।বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এই অ্যান্টিক কালেকশন, এক বিস্ময়ের বিষয়। আলিপুরদুয়ার জেলার অন্যতম বনেদি বাড়ির পুজো এই শিকদারদের পুজো।
ওপার বাংলায় পূর্বপুরুষদের দুর্গা পুজোর নিয়ম নিষ্ঠায় এতটুকু ভাঁটা পড়েনি এপার বাংলাতেও। আশি বছর আগে ওপার বাংলা থেকে চলে আসতে হয় ওই শিকদার পরিবারকে। তার পর থেকেই স্থায়ী ঠিকানা আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনগর।  বহু পুরনো রীতি মেনেই এখনও দুর্গা পুজো হয় এই শিকদার বাড়ির ঠাকুর দালানে। পুজোর কয়েকটি দিন শিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও।পুজোর আগে সিন্ধুক থেকে বের হয় প্রাচীন কালের অস্ত্র, মূর্তি গুলি। যা পুজোর সময় ঠাকুর দালানে রাখা থাকে। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গিয়েছে, বাংলাদেশে শিকদার বাড়িতে প্ৰথম এই পুজো শুরু হয়েছিল। তারপর থেকে প্রাচীন রীতি মেনে আজও পুজোর রেওয়াজ ধরে রেখেছেন শিকদার পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, প্রতিমা প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয়, এবং কাঁধে করেই দশমীতে বিসর্জনও দেওয়া হয়।এলাকার প্রায় এক দেড়শ মানুষ ওই প্রতিমা আনার দিন সামিল হন। ওই পুজো যে বহু প্রাচীন তার নিদর্শন হিসাবে পুরনো পিতলের ঢাল ও তরোয়াল পুজো মন্ডপে নিয়ম করে রাখা হয় ইতিহাসকে সাক্ষী রাখতে।
advertisement
শিকদার পরিবারের এই দুর্গা পুজোর দায়িত্ব বর্তমানে পালন করেন রণজিৎ শিকদার। তিনি জানান, “নিয়ম মেনে এই পুজো হয়। আমাদের পুরনো দিনের ঐতিহ্য সকলের সামনে তুলে ধরি। এই পুরনো অস্ত্র, মূর্তি দেখে মানুষ এর ইতিহাস জানতে চায়, যা আমাদের কাছে এক ভাললাগার বিষয়।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিকদারদের বাড়ির দুর্গাপুজোয় গেলেই দেখতে পাবেন এই চমক! র‌ইল বিস্তারিত
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement