advertisement

Bankura News: হিটলার থেকে আর্মস্ট্রং! সাংবাদিকতার ইতিহাস সংরক্ষিত বাঁকুড়ায়

Last Updated:

Bankura News: শিরোনামে প্রকাশিত হয়েছিল 'Two Dominions Are Born'। একই সঙ্গে রয়েছে মহাত্মা গান্ধীর হত্যার পরের দিনের পত্রিকার প্রথম পাতা, যেখানে লেখা ছিল “Mahatma Shot Dead”।

+
দুই

দুই গুরুত্বপূর্ণ তৎকালীন খবর

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠেছে বাঁকুড়া শহর সংলগ্ন আইলাকান্দির এক ছোট্ট সংগ্রহশালায়। পশ্চিম রাঢ় ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে সংরক্ষিত রয়েছে বহু পুরনো সংবাদপত্রের কাটিং, যার মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার খবর। সেই সময়কার পত্রিকার পাতায় দেখা যায় যুদ্ধকালীন নানা শিরোনাম—যেমন ‘German Exercises in Norway’, ‘Precautions Against Any British Moves’, ‘R.A.F. Night and Day Raids’, কিংবা ‘German Cities Bombed’।
এইসব শিরোনাম সেই সময়কার বিশ্ব রাজনীতির উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির সাক্ষ্য বহন করে। কয়েক দশক পরেও সেই সংবাদপত্রের কাটিংগুলি আজ ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে সংরক্ষিত রয়েছে এই সংগ্রহশালায়। এই সংগ্রহশালায় রাখা আছে আরও অনেক ঐতিহাসিক সংবাদপত্রের প্রথম পাতা। যেমন ১৯৬৯ সালে মানুষ প্রথমবার চাঁদে পা রাখার খবর নিয়ে প্রকাশিত পত্রিকার কাটিং, যেখানে বড় শিরোনামে ছাপা হয়েছিল ‘Man Lands on the Moon’। নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিনের সেই ঐতিহাসিক অভিযানের খবর আজও সেই পত্রিকার পাতায় স্পষ্টভাবে ধরা রয়েছে। ইতিহাসের সেই মুহূর্তের সাক্ষী হয়ে থাকা এই পেপার কাটিংগুলি দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে।
advertisement
আরও পড়ুন-আর মাত্র ৪ দিন…! ১৫ মার্চ থেকে ভয়ঙ্কর দুঃসময় শুরু, সূর্যের গোচরে কপাল পুড়বে ৫ রাশির, কেরিয়ার-স্বাস্থ্যে বাড়বে ঝুঁকি
এছাড়াও সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে ভারতের স্বাধীনতার সময়কার সংবাদপত্রের কাটিং, যেখানে বড় শিরোনামে প্রকাশিত হয়েছিল ‘Two Dominions Are Born’। একই সঙ্গে রয়েছে মহাত্মা গান্ধীর হত্যার পরের দিনের পত্রিকার প্রথম পাতা, যেখানে লেখা ছিল ‘Mahatma Shot Dead’। সেই সময়ের জাতীয় শোক, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং মানুষের আবেগ—সবকিছুরই প্রতিফলন দেখা যায় এই পুরোনো সংবাদপত্রগুলির পাতায়।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে শনির…! রেবতী নক্ষত্রে আসলেই দুঃসময় শুরু, ৪ রাশিকে কঠোর শাস্তি দেবেন গ্রহরাজ, জীবন ছারখার
রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের খবর প্রকাশিত পত্রিকার কাটিংও। ‘Dr. Rabindranath Tagore Dead’ শিরোনামে প্রকাশিত সেই সংবাদে গোটা দেশের শোকের চিত্র ফুটে উঠেছিল। সংগ্রহশালার উদ্যোক্তাদের উদ্যোগে এই সব ঐতিহাসিক পত্রিকা সংরক্ষণ করা হয়েছে বিশেষ যত্নে। ইতিহাস, সাংবাদিকতা এবং সময়ের দলিল হিসেবে এই সংগ্রহশালা আজ গবেষক, ছাত্রছাত্রী ও সাধারণ দর্শনার্থীদের কাছে এক গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Bankura News: হিটলার থেকে আর্মস্ট্রং! সাংবাদিকতার ইতিহাস সংরক্ষিত বাঁকুড়ায়
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement