advertisement

Mamata Banerjee on Nandigram: গ্যাস সঙ্কট নিয়ে বৈঠকে হঠাৎ উঠল নন্দীগ্রামের প্রসঙ্গ, জেলাশাসকদের কেন সতর্ক করলেন মমতা?

Last Updated:

ভোট ঘোষণা হয়ে গেলেও রাজ্যের উন্নয়নমূলক কাজ যাতে থেমে না থাকে, জেলাশাসকদের তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোোপাধ্যায়৷
জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে ডাকা বৈঠকে ২০২১ সালের নন্দীগ্রামের ভোট গণনার প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোনও ভাবেই যাতে ইভিএম নিয়ে কারচুপি না হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে সতর্ক করতেই নন্দীগ্রামের উদাহরণ দেন মুখ্যমন্ত্রী৷
২০২১ সালে নন্দীগ্রামের বিধানসভা নির্বাচনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও শুরু থেকেই নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী এবং তাঁর দল তৃণমূল কংগ্রেস৷ ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে৷
advertisement
advertisement
রান্নার গ্যাসের যে সঙ্কট বর্তমানে তৈরি হয়েছে, মূলত তার মোকাবিলা কীভাবে করা হবে তা নিয়ে আলোচনা করতেই বৃহস্পতিবার সব জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী৷ ওই বৈঠকের মাঝেই নন্দীগ্রামের ভোট গণনার প্রসঙ্গ তোলেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইভিএম নিয়ে সতর্ক থাকতে হবে। কোথাও যেন নন্দীগ্রামের মতো কারচুপি না হয়৷’
advertisement
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এ দিন বৈঠকে আরও বলেন, ‘এসআইআর-এ লাইন, গ্যাসের জন্য লাইন, নোটবন্দির লাইন, আরও কত লাইনে দাঁড়াতে হবে? এবার শুধু বেলাইন হয়ে যাবে।’ ভোট ঘোষণা হয়ে গেলেও রাজ্যের উন্নয়নমূলক কাজ যাতে থেমে না থাকে, জেলাশাসকদের তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Nandigram: গ্যাস সঙ্কট নিয়ে বৈঠকে হঠাৎ উঠল নন্দীগ্রামের প্রসঙ্গ, জেলাশাসকদের কেন সতর্ক করলেন মমতা?
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement