advertisement

North Dinajpur News: শীতের সরষে চাষে জাব পোকার আক্রমণ! হলুদ এই আঠাল ফাঁদেই জব্দ পোকা

Last Updated:

North Dinajpur News: উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রে এই জাব পোকা আটকাতে কৃষকদের হলুদ ও নীল আঠালো ফাঁদ ব্যবহার করতে বলা হয়েছে।

+
জাব

জাব পোকা 

উত্তর দিনাজপুর: শীতের ঘন কুয়াশায় দেখা যাচ্ছে জাব পোকার আক্রমণ। বিভিন্ন সবজি সহ সরষে ফুলে আক্রমণ করছে এই জাব পোকা।এই পোকা সবজি গাছের পাতা, ফুল ও ফলের কুঁড়ি, বোঁটা এবং ফলের কচি অংশের রস চুষে খায়। সরষে গাছে জাব পোকার বেশি আক্রমণ হওয়ায় অনেক গাছের পাতা ছোট ও বিকৃত হয়ে গেছে এবং গাছের বৃদ্ধি ব্যহত হয়েছে। ফলে এবারের শীতে অতিরিক্ত কুয়াশা পড়ায় মাথায় হাত কৃষকদের। সর্ষে ফুলে এই জাব পোকার আক্রমণে চিন্তিত কৃষকরা।
কৃষি বিজ্ঞানী ধনঞ্জয় মন্ডল জানান, এই বিপদ থেকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে রক্ষা পেতে হবে। তিনি জানান সর্ষে ছাড়া’ও ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের সবজিতে জাব পোকা দেখা যায়। প্রাকৃতিক উপায়েই এই পোকা থেকে নিস্তার পাওয়া সম্ভব। এই পোকা হলুদ রঙের প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রে এই জাব পোকা আটকাতে কৃষকদের হলুদ ও নীল আঠালো ফাঁদ ব্যবহার করতে বলা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: Health Tips: অচেনা এই শাক শরীর থেকে নিংড়ে নেয় হাজার রোগ! আজই বাজার খুঁজে বাড়িতে আনুন, নাম জানেন?
বাড়িতে এই আঠালো ফাঁদ তৈরি করে নেওয়া যায়। এই আঠালো ফাঁদ তৈরি করতে ছোট ছোট কৌটতে হলুদ পলিথিন আটকে সেখানে আঠা জাতীয় দ্রব্য ব্যবহার করে সর্ষের ক্ষেতে আটকে দিল জাব পোকা চলে যায়।
advertisement
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: শীতের সরষে চাষে জাব পোকার আক্রমণ! হলুদ এই আঠাল ফাঁদেই জব্দ পোকা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement