advertisement

শত্রুতা আর নয়! বিশ্ব হাতি দিবসে উত্তরবঙ্গে মানুষ-হাতি সংঘাত রোধে বন দফতরের নতুন উদ্যোগ! 

Last Updated:

উত্তরবঙ্গে মানুষ-হাতি সংঘাত রোধে বন দপ্তর সিসি টিভি বসানোর উদ্যোগ নিয়েছে। হাতির সংখ্যা বেড়ে ৬০০-৬৫০ হয়েছে। সংঘাত কমাতে জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চলছে।

উত্তরবঙ্গে মানুষ-হাতি সংঘাত রোধে বন দফতরের নতুন উদ্যোগ
উত্তরবঙ্গে মানুষ-হাতি সংঘাত রোধে বন দফতরের নতুন উদ্যোগ
শিলিগুড়ি: ২০১৭ সালের পর ফের হাতির সুমারি। ৮ বছর পরে উত্তরবঙ্গের জঙ্গলে হাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০০-৬৫০। হাতির সংখ্যা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে মানুষ-হাতি সংঘাত। আলিপুরদুয়ার থেকে নকশালবাড়ি—প্রায় প্রতিদিনই জঙ্গল লাগোয়া এলাকায় হাতির আক্রমণে মানুষের মৃত্যু হচ্ছে। ক্ষোভ-বিক্ষোভের পাশাপাশি সচেতনতা কর্মসূচি চললেও সংঘাত কমেনি।
আজ বিশ্ব হাতি দিবসে সংঘাত রোধকেই বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বন দফতর। উত্তরবঙ্গের বন্যপ্রাণ বিভাগের বন্যপাল ভাস্কর জেবি জানান, হাতিদের প্রিয় রসদ—ভুট্টা ও ধান—জঙ্গল সংলগ্ন চা বাগান ও বনবস্তি এলাকায় সারাবছর চাষ হচ্ছে।
advertisement
advertisement
এর ফলে হাতির দল ওইসব এলাকায় ঢুকে পড়ছে। একই সঙ্গে জঙ্গল লাগোয়া এলাকায় রাস্তা, বিদ্যুৎ ও স্মার্টফোনের প্রসার হওয়ায় রাতের বেলা মানুষের চলাচল বেড়েছে, যা সংঘাত বাড়াচ্ছে।
এ সমস্যা মোকাবিলায় হাতির পারাপারের জায়গাগুলিতে সিসি টিভি বসানোর কাজ শুরু হয়েছে। বাগডোগরা ও বক্সা টাইগার রিজার্ভে ইতিমধ্যেই সাফল্য মিলেছে। এবার দ্রুত জলদাপাড়া জঙ্গল এলাকাতেও সিসি টিভি বসানো হবে। এটি পাইলট প্রোজেক্ট হিসেবে চালু হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও জোর দেওয়া হবে।
advertisement
Generated image
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শত্রুতা আর নয়! বিশ্ব হাতি দিবসে উত্তরবঙ্গে মানুষ-হাতি সংঘাত রোধে বন দফতরের নতুন উদ্যোগ! 
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement