advertisement

Jalpaiguri news: পায়ে রিং, লেখা নাম- ফোন নম্বর! জলপাইগুড়িতে গুপ্তচর পায়রা? জোর চাঞ্চল্য এলাকায়

Last Updated:

কিছু দিন আগেই ওড়িশার কোনারক এবং পুরীতে একই ধরনের রহস্যময় পায়রা ধরা পড়েছিল৷

উদ্ধার হওয়া পায়রা।
উদ্ধার হওয়া পায়রা।
শান্তনু কর, জলপাইগুড়ি: পায়ে বাঁধা রহস্যজনক আংটির মতো প্লাস্টিকের রিং৷ আবার তার গায়ে লেখা রয়েছে নাম, ঠিকানা, ফোন নম্বর! এমনই রহস্যজনক পায়রাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির প্রধান পাড়া এলাকায়৷
গত কয়েক দিন ধরে পুরী সহ দেশের বিভিন্ন প্রান্তে এমন রহস্যময় পায়রা ধরা পড়ার খবর মিলেছিল৷ এবার একই ঘটনা ঘটল জলপাইগুড়িতে৷ পায়রাটি কোথা থেকে উড়ে এসেছে, তা নিয়ে ধোয়াঁশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ পায়রাটির পায়ে যে ফোন নম্বর মিলেছে, সেটিতে যোগাযোগও করা সম্ভব হয়নি৷ তবে আপাতত পুলিশে খবর দেননি স্থানীয় বাসিন্দারা৷ পায়রাটিকে নিজেদের হেফাজতেই রেখেছেন তাঁরা৷ পায়রাটি অসুস্থ বলেও জানা গিয়েছে৷ তবে পায়রাটির পায়ে যে ফোন নম্বর মিলেছে, তা দেখে পায়রাটি হিমাচল প্রদেশ থেকে আসতে পারে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের৷
advertisement
আরও পড়ুন: 'রাহুল, বাড়ি আছো?' দরজায় দাঁড়িয়ে দিল্লি পুলিশ! বেনজির কাণ্ডে তোলপাড় দেশ
advertisement
কিছু দিন আগেই ওড়িশার কোনারক এবং পুরীতে একই ধরনের রহস্যময় পায়রা ধরা পড়েছিল৷ কোনারকে মৎস্যজীবীদের হাতে ধরা পড়া পায়রার পায়ে ছিল ক্যামেরা৷ আবার পুরীতে ধরা পড়া পায়রার পায়ে কাগজে লেখা সাংকেতিক বার্তা মিলেছে৷ সেই কারণেই জলপাইগুড়িতে ধরা পড়া পায়রাটিকে নিয়ে রহস্য তৈরি হয়েছে৷
advertisement
জলপাইগুড়িতে ধরা পড়া পায়রাটির অবশ্য শুশ্রূষা করছেন প্রধানপাড়ার কয়েকজন বাসিন্দা৷ পায়রাটিকে কোনও উদ্দেশ্য নিয়েই পায়ে নম্বর, ঠিকানা সহ কোথাও পাঠানো হচ্ছিল নাকি ওগুলি পায়রাটির মালিকের নাম, ফোন নম্বর তাও স্পষ্ট নয়৷ পায়রাটি সুস্থ হলে সেটিকে ছেড়ে দেওয়ার কথাই ভেবে রেখেছেন এলাকার বাসিন্দারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri news: পায়ে রিং, লেখা নাম- ফোন নম্বর! জলপাইগুড়িতে গুপ্তচর পায়রা? জোর চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement