advertisement

Murshidabad: সাগরদিঘি উপনির্বাচনে সংখ্যালঘু ভোটকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি

Last Updated:

শুভেন্দু অধিকারী এ-ও বলেন, "জনজাতিকে সম্মান দিয়ে দ্রৌপুদী মুর্মুকে রাষ্ট্রপতি করা হয়েছে। আমাদের কর্মী-সমর্থকেরা উপ নির্বাচন নিয়ে কোনও ভয় পাবেন না। লড়াই বিজেপির সঙ্গে কংগ্রেসের হবে। তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। "

মুর্শিদাবাদ: সংখ্যালঘু ভোটকেই হাতিয়ার করে সাগরদিঘি উপ নির্বাচনে জয় ছিনিয়ে আনতে চাইছে বিজেপি। মঙ্গলবার সাগরদিঘি উপনির্বাচনের বিজেপি প্রার্থী দিলীপ সাহার সমর্থনে মণিগ্রামে নির্বাচনী সভা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, "সাগরদিঘি বিধানসভায় বিজেপির সঙ্গে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা হবে। তৃণমূল কোনও জায়গায় পাবে না। সাগরদিঘির মানুষ বিজেপিকেই সমর্থন করবে। গোটা রাজ্যে নিয়োগ প্রক্রিয়া, শিক্ষাব্যবস্থা ও যুব সমাজকে নষ্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায়।"
প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি বিধানসভায় ৭০ শতাংশ ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। এদিন সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, "২০১২ সালে সংখ্যালঘু মানুষদের এনআরসি নিয়ে ভুল বুঝিয়ে আমাদের হারিয়েছিল। আমরা নাকি তাদের তাড়িয়ে দেব। কিন্তু উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার একটাও মুসলিমকে কি উত্তরপ্রদেশ থেকে তাড়িয়েছেন? আবার ৭ বছর অসামে বিজেপি সরকার থাকলেও সেখানে সংখ্যালঘুদের কোনও সমস্যা হয়নি।"
advertisement
advertisement
আরও পড়ুন: Purulia News: শীতের দিনেও বনসা পাহাড়ের বনাঞ্চলে অগ্নিকাণ্ড , একি কাকতালীয় নাকি রয়েছে অন্য রহস্য!
শুভেন্দু অধিকারী এ-ও বলেন, "জনজাতিকে সম্মান দিয়ে দ্রৌপুদী মুর্মুকে রাষ্ট্রপতি করা হয়েছে। আমাদের কর্মী-সমর্থকেরা উপ নির্বাচন নিয়ে কোনও ভয় পাবেন না। লড়াই বিজেপির সঙ্গে কংগ্রেসের হবে। তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। "
advertisement
শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পার্থ চট্টোপাধ্যায় সামনে ছিল, গোটা ব্যবস্থা যদি কেউ ধ্বংস করে তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকে মাধ্যমিকে গতবছর এর থেকে চার লক্ষ ছাত্র ও ছাত্রীর সংখ্যা কম। " রাজ্য সরকারি কর্মীদের ডিএ প্রসঙ্গেও এদিন সরব হন শুভেন্দু।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Murshidabad: সাগরদিঘি উপনির্বাচনে সংখ্যালঘু ভোটকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement