advertisement

Jalpaiguri News: রাস্তার উপর দাউ দাউ করে জ্বলছে ডাম্পার! আতঙ্কে এদিক-ওদিক দৌড়

Last Updated:

আচমকাই পাথর ভর্তি চলন্ত ডাম্পারে আগুন লেগে যায় । ঘটনাটি ঘটেছে বৈকণ্ঠুপুর ডিভিশনের কাঠামবাড়ি আফালচাঁদ রেঞ্জের কাঠামবাড়ি পাশে অবস্থিত চেক পোস্টের কাছে

ডাম্পারে আগুন
ডাম্পারে আগুন
জলপাইগুড়ি: আচমকাই পাথর ভর্তি চলন্ত ডাম্পারে আগুন লেগে আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির কাঠামবাড়ি এলাকায়। রাস্তার উপর জ্বলন্ত ডাম্পার দেখে আতঙ্কে এদিক ওদিক দৌড়োদৌড়ি শুরু করে দেয় পথচারীরা। দাউ দাউ করে জ্বলতে থাকে ডাম্পারটি। দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর, এদিন আচমকাই পাথর ভর্তি চলন্ত ডাম্পারে আগুন লেগে যায় । ঘটনাটি ঘটেছে বৈকণ্ঠুপুর ডিভিশনের কাঠামবাড়ি আফালচাঁদ রেঞ্জের কাঠামবাড়ি পাশে অবস্থিত চেক পোস্টের কাছে। ঠিক কি হয়েছিল? জানা গেছে, ওদলাবাড়ি থেকে চ্যাংবান্ধার দিকে যাওয়ার সময় পাথর বোঝাই ওই ডাম্পারে হটাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। হাজার চেষ্টা করেও কোনওভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। তৎক্ষণাৎ দমকলকে খবর দেওয়া হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
ঘটনাস্থলে এসে পৌঁছয় ক্রান্তি থানার পুলিশ। দ্রুত চলে আসে দমকলের একটি ইঞ্জিন। অবশ্য তার আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করে দেন। যদিও তাতে লাভ হয়নি। পরে দমকল কর্মীরা দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কীভাবে এই আগুন লাগল তা তদন্ত করে দেখছে পুলিশ।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: রাস্তার উপর দাউ দাউ করে জ্বলছে ডাম্পার! আতঙ্কে এদিক-ওদিক দৌড়
Next Article
advertisement
Asit Mazumdar: তিন বারের বিধায়ক, তার পরেও টিকিট দিল না তৃণমূল! অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন অসিত
তিন বারের বিধায়ক, তার পরেও টিকিট দিল না তৃণমূল! অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন অসিত
  • টিকিট না পেয়ে রাজনীতি থেকে সন্ন্যাস তৃণমূল বিধায়কের৷

  • চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে টিকিট দেয়নি তৃণমূল৷

  • মোট ৭৪ জন বিধায়ককে টিকিট দেয়নি শাসক দল৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement