TMC Vs CPIM: 'এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায়'...তৃণমূল বনাম CPIM যুবদের লড়াই! কোন কোন সিটে সবচেয়ে বেশি নজর জানেন!
- Published by:Suman Biswas
Last Updated:
TMC Vs CPIM: সিপিএম ও তৃণমূলের নবীন ব্রিগেডের মধ্যে জোর লড়াই। নবীন-প্রবীণে প্রার্থিতালিকায় ভারসাম্য রক্ষা করলেন মমতা-অভিষেকও।
কলকাতা: রবিবার ভোটের দিন ঘোষণার পরেই চরম তৎপরতা রাজনৈতিক দলগুলির মধ্যে। সোমবারেই এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল বামেরা। সোমবার দুপুরেই ১৯২ জনের নাম ঘোষণা করে বামেদের শরিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণা করে দেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আর তালিকায় বেশ উল্লেখ্যযোগ্য ভাবে দেখা যায় নতুন মুখের সারি। আর তাতেই জ্বলজ্বল করছে যে নামটি, তা হল দীপ্সিতা ধর।
এদিকে, নবীন-প্রবীণে প্রার্থিতালিকায় ভারসাম্য রক্ষা করলেন মমতা-অভিষেকও। তৃণমূলের প্রার্থী তালিকায় এবার প্রচুর যুব মুখের ভিড়। তাই বহু কেন্দ্রে এমন লড়াই হতে চলেছে, যেখানে বাম ও তৃণমূলের দুপক্ষেই নতুন মুখ। ফলে এই কেন্দ্রগুলিতে হাড্ডহাড্ডি লড়াই হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
কোন কোন কেন্দ্রে যুবদের লড়াই হবে দেখুন…
advertisement
পানিহাটি-
বাম- কলতান দাশগুপ্ত
advertisement
তৃণমূল- তীর্থঙ্কর ঘোষ
বরাহনগর
বাম- সায়নদ্বীপ মিত্র
তৃণমূল- সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
উত্তরপাড়া
বাম- মীনাক্ষী মুখোপাধ্যায়
তৃণমূল- শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়
এদিকে, দমদম উত্তর থেকে প্রার্থী হয়েছেন সিপিআইএম-এর দীপ্সিতা। বিভিন্ন বিষয়ে চোখা বক্তা, লড়াকু মনোভাব, গত পাঁচ বছরে দলে বারবারই সামনে নিয়ে এসেছে তাঁকে। দলের আস্থাভাজন হয়ে উঠেছেন তরুণী রাজনীতিবিদ। আরজি কর আন্দোলনেও তিনি ছিলেন গুরুত্বপূর্ণ মুখ। এবার উল্লেখযোগ্য কেন্দ্রে তাঁকে ফের প্রার্থী করে সেই আস্থায় সিলমোহরই দিল দল।
advertisement
ছাত্র অবস্থা থেকেই রাজনীতিতে জড়িয়ে থাকা আশুতোষ কলেজের ছাত্রী দীপ্সিতা এসএফআই-এর একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করছেন বহুদিন ধরেই। ২০২১ এ বালি থেকে বিধানসভার প্রার্থী হয়েছিলেন তিনি এবং ২০২৪-এ শ্রীরামপুর থেকে লোকসভা প্রার্থী। তবে জয়ের মুখ দেখা হয়নি একবারও। এবার কি সিকে ছিড়বে ২০২৬ -এর বিধানসভা নির্বাচনে? অপেক্ষা ৪ মে-র ফলপ্রকাশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2026 8:45 PM IST











