advertisement

বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ রেললাইন, বাতিল অসমগামী একাধিক ট্রেন

Last Updated:

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে এবার বসে গেল রেললাইন ৷ রেললাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় বাতিল হল একাধিক ট্রেন ৷ চরম বিপাকে যাত্রীরা ৷

#কুচবিহার: উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে এবার বসে গেল রেললাইন ৷ রেললাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় বাতিল হল একাধিক ট্রেন ৷ চরম বিপাকে যাত্রীরা ৷
রেল সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে কোচবিহারের তুফানগঞ্জ স্টেশন সংলগ্ন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ক্ষতিগ্রস্থ হয়েছে কালজানি সেতু সংলগ্ন রেললাইনও ৷ রেল লাইন বসে যাওয়ায় সেখান দিয়ে ট্রেন চলাচল করা যথেষ্ট বিপদজ্জক হয়ে গিয়েছে ৷ ইতিমধ্যেই রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে ৷ তবে রেলের তরফে জানা গিয়েছে, এখনও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে সময় লাগবে ৷
advertisement
লাইন সম্পূর্ণ বিপদমুক্ত না হওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে কোচবিহার থেকে অসমগামী বেশিরভাগ ট্রেন ৷
advertisement
বর্ষার খামখেয়ালির মাশুল গুনছে উত্তরবঙ্গ ৷ এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা ডুয়ার্স ৷ পাহাড়েও নাগাড়ে চলছে বৃষ্টি ৷ এদিকে দক্ষিণবঙ্গ এখনও খটখটে ৷ দু-এক পশলা শুরু হলেও বিক্ষিপ্ত সেই বৃষ্টিতে তেমন মন ভরছে না দক্ষিণবাসীর ৷
advertisement
এদিকে ডুয়ার্সের একটানা বৃষ্টিতে আতঙ্কিত উত্তরবঙ্গ ৷ বিভিন্ন নদীতে জল বইছে বিপদসীমার উপর দিয়ে ৷ একাধিক এলাকা জলমগ্ন ৷ টানা বৃষ্টি হচ্ছে ভুটান পাহাড় ও ধূপগুড়িতে ৷ ফলে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ রেললাইন, বাতিল অসমগামী একাধিক ট্রেন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement