advertisement

স্ত্রীর বর্তমান স্বামীকে কুপিয়ে পালাল প্রাক্তন স্বামী

Last Updated:

স্ত্রীর বর্তমান স্বামীর উপর প্রতিশোধ নিতে তাঁকে কুপিয়ে পালাল প্রাক্তন স্বামী ৷ জখম ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার নরোহাট্টার লক্ষ্মীপুর গ্রামে৷

#মালদহ: স্ত্রীর বর্তমান স্বামীর উপর প্রতিশোধ নিতে তাঁকে কুপিয়ে পালাল প্রাক্তন স্বামী ৷ জখম ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার নরোহাট্টার লক্ষ্মীপুর গ্রামে৷
অভিযুক্ত অমল মণ্ডলের সঙ্গে রেনুকা বিবির বিচ্ছেদ হয় বছর দুয়েক আগে ৷ মদ্যপ অবস্থায় মারধর করার অভিযোগে অমলকে ছেড়ে আসেন তাঁর স্ত্রী রেনুকা ৷ এরপর কাপড় ব্যবসায়ী আজারুদ্দিন শেখকে বিয়ে করে তাঁর সঙ্গেই ঘর বেঁধেছিলেন রেনুকা ৷ রেনুকার অভিযোগ, গতকাল পাড়ায় পাড়ায় কাপড় ফেরি করতে বেরিয়েছিল আজারুদ্দিন ৷ সে সময়ই তাঁর ওপর হঠাৎ চড়াও হন অমল ৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুনের চেষ্টা করেন ৷
advertisement
advertisement
সঙ্গে সঙ্গেই জখম আজিরুদ্দিন শেখকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনার পর থেকেই পলাতক অমল মণ্ডল ৷ অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায় ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরেই এ কাজ করেছে অমল ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
স্ত্রীর বর্তমান স্বামীকে কুপিয়ে পালাল প্রাক্তন স্বামী
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement