advertisement

Malda News: রাতে হাসপাতালের ওয়ার্ড থেকে 'গায়েব' রোগী, সকালে মিলল মৃতদেহ, চাঞ্চল্য মালদহ মেডিক্যালে

Last Updated:

রাতে হাসপাতাল থেকে চিকিৎসাধীন এক রোগী রহস্যজনকভাবে নিখোঁজ হন। সকালে হাসপাতাল চত্বরে মিলল মৃতদেহ। বৃহস্পতিবার ঘটনাটি  ঘিরে চাঞ্চল্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মালদহ: হঠাৎ হাসপাতাল থেকে বেপাত্তা রোগী, সকাল হতেই মিলল দেহ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রাতে হাসপাতাল থেকে চিকিৎসাধীন এক রোগী রহস্যজনকভাবে নিখোঁজ হন। সকালে হাসপাতাল চত্বরে মিলল মৃতদেহ। বৃহস্পতিবার ঘটনাটি  ঘিরে চাঞ্চল্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে  ইংরেজবাজার থানায়।
জানা গিয়েছে মৃত রোগীর নাম দুখু আহেরি (৪৫), বাড়ি মালদহের ‌পুরাতন মালদহ থানার শুকানদিঘি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর দুখু আহেরি (৪৫) মঙ্গলবার জ্বর নিয়ে রাত দশটা নাগাদ মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। বুধবার রাত এগারোটা পর্যন্ত স্বামীর সঙ্গেই ওয়ার্ডে ছিলেন চিন্তামণি আহেরি। স্ত্রীর অভিযোগ, পুরুষ ওয়ার্ডে মহিলা থাকতে পারবে না, এই কথা বলে কর্তব্যরত নার্স এবং নিরাপত্তা রক্ষীরা তাঁকে ওয়ার্ড থেকে বার করে দেয়।
advertisement
এর পর বৃহস্পতিবার সকালে স্বামী কেমন আছে খোঁজখবর নিতে পুরুষ মেডিসিন ওয়ার্ডে যান স্ত্রী। সেখানে গিয়ে দেখেন, স্বামী নেই। ওয়ার্ড কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে বলা হয় তার স্বামী নিখোঁজ।
advertisement
এর পরই আর্ত চিৎকার করে কান্নাকাটি শুরু করেন স্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্ত্রী চিন্তামণি আহেরি মিলে শুরু করেন খোঁজাখুঁজি। বেশ কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর দেখা যায় ওয়ার্ড থেকে মাত্র ১০০ মিটার দূরে মেডিক্যাল কলেজের নির্মীয়মান ভবন চত্বরে পড়ে রয়েছে দুখু আহেরির দেহ। মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
পরিবারের অভিযোগ, চিকিৎসাধীন রোগী কিভাবে নিখোঁজ হল বেড থেকে? নিরাপত্তা রক্ষী এবং নার্সরা কোথায় ছিলেন? স্বামীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন স্ত্রী চিন্তামণি আহেরি।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। কারও দোষ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়।
advertisement
জিএম মোমিন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: রাতে হাসপাতালের ওয়ার্ড থেকে 'গায়েব' রোগী, সকালে মিলল মৃতদেহ, চাঞ্চল্য মালদহ মেডিক্যালে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement