advertisement

Malda News: 'আমাকে বাঁচান'! এক ফোনে রুখে গেল বাল্যবিবাহ, বুদ্ধি খাটিয়ে নিজেই নিজের বিয়ে আটকাল নবম শ্রেণির ছাত্রী

Last Updated:

Malda News: নাবালিকা মেয়ের বিয়ের দেখাশোনা করেছিল পরিবার। কিন্তু বুদ্ধি খাটিয়ে নিজেই নিজের বিয়ে আটকে দিল নবম শ্রেণির ছাত্রী। মালদহের পুখুরিয়া থানার রতুয়া ২ ব্লক এলাকায় প্রশাসনিক তৎপরতায় রোখা গেল বাল্যবিবাহ।

মালদহ জেলার পুখুরিয়া থানা
মালদহ জেলার পুখুরিয়া থানা
মালদহ, জিএম মোমিন: “বাঁচান দিদিভাই আমাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে।” স্কুলের প্রধান শিক্ষিকার কাছে এমনই কাতর আবেদন নাবালিকা স্কুল ছাত্রীর। দেখাশোনার পর ঠিক হয়েছিল বিয়ে। তবে বিয়ের আসর সাজার আগেই বুদ্ধিমত্তার কাজ করল কিশোরী। স্কুলের প্রধান শিক্ষিকাকে জানিয়ে নিজের বিয়ে নিজেই রুখল মালদহের পুখুরিয়া থানার রতুয়া ২ ব্লক এলাকার নবম শ্রেণির স্কুল ছাত্রী এক নাবালিকা।
পরিবারের বিরুদ্ধেই জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে ওই স্কুল ছাত্রী। ঘটনা প্রসঙ্গে নাবালিকা স্কুল ছাত্রী জানান, তার অনিচ্ছা সত্ত্বেও বিয়ে দিচ্ছিলেন পরিবারের সদস্যরা। আগামীতে আরও পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার। তাই সে স্কুলের প্রধান শিক্ষিকাকে সম্পূর্ণ বিষয়টি জানায়।
আরও পড়ুনঃ দাঁতালের আতঙ্কে কাঁটা জঙ্গলমহল! বেড়ে চলা হাতি-মানুষ সংঘাতের নেপথ্যে লুকিয়ে ‘বিশেষ’ কারণ, সামনে আনলেন গবেষকরা
স্কুলের প্রধান শিক্ষিকার তৎপরতায় বিয়ে আটকে দেন পুলিশ ও প্রশাসনিক কর্তারা। এরপর প্রাপ্তবয়স্ক হলে তবেই মেয়ের বিয়ে দিতে পারবেন, পরিবারের সদস্যদের দিয়ে এমন চুক্তি স্বাক্ষর করান প্রশাসনিক কর্তারা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিমত, “আজকের সমাজে যেখানে রাজ্য সরকার কন্যাশ্রী এবং কেন্দ্রীয় সরকার বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্পের মাধ্যমে সমাজে মহিলাদের অগ্রগতির প্রচেষ্টা চালাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মালদহে বাল্যবিবাহের মতো এমন দৃশ্য খুব লজ্জাজনক।”
এই ঘটনায় প্রশাসন ও স্কুলের প্রধান শিক্ষিকার তৎপরতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এলাকাবাসী।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: 'আমাকে বাঁচান'! এক ফোনে রুখে গেল বাল্যবিবাহ, বুদ্ধি খাটিয়ে নিজেই নিজের বিয়ে আটকাল নবম শ্রেণির ছাত্রী
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement