advertisement

Malda Body Recover: নর্দমার পচা জলে ভাসছে দেহ, নেশার ঘোরেই কি তবে যুবকের চরম সর্বনাশ!

Last Updated:

Malda Body Recover: মালদহে নর্দমা থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার। শনিবার বিকেলে মালদহের কৃষ্ণপল্লী সাবওয়ে সংলগ্ন এলাকায় রাস্তার ধারে নর্দমায় মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

মালদহে নর্দমায় ভাসছে যুবকের দেহ
মালদহে নর্দমায় ভাসছে যুবকের দেহ
মালদহ, সেবক দেবশর্মা: মালদহে নর্দমা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার বিকেল নাগাদ মালদহের কৃষ্ণপল্লী সাবওয়ে সংলগ্ন এলাকায় রাস্তার ধারে নর্দমায় মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। মুখে মুখে ছড়িয়ে পড়ে মৃতদেহ উদ্ধারের খবর। হইচই কাণ্ড শুরু হয় এলাকায়।
খবর পেয়ে এলাকায় পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। ততক্ষণে ড্রেনে পড়ে থাকা মৃতদেহ দেখতে এলাকায় জমে গিয়েছে ভিড়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিড় সরিয়ে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ পেটের দায়ে ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু! সন্দেহের নিশানায় ঠিকাদার সংস্থার মালিক
মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, নেশার ঘোরে অসাবধানতাবশত নর্দমায় পড়ে গিয়ে আর উঠতে পারেনি যুবক। যার ফলে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda Body Recover: নর্দমার পচা জলে ভাসছে দেহ, নেশার ঘোরেই কি তবে যুবকের চরম সর্বনাশ!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement