Lok Sabha Election 2024: জেলার দুই প্রান্তের আলাদা আলাদা চা বাগানে ভোট দিলেন মনোজ ও প্রকাশ
- Reported by:Annanya Dey
- Published by:kaustav bhowmick
Last Updated:
Lok Sabha Election 2024: বীরপাড়ার হোসেনাবাদ চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন মনোজ টিগ্গা। তিনি বীরপাড়ার সিংহানিয়া চা বাগানেরই বাসিন্দা
আলিপুরদুয়ার: দক্ষিণবঙ্গ তীব্র গরমে পুড়লেও উত্তরবঙ্গের অবস্থা তুলনায় কিছুটা ভাল। অষ্টাদশ লোকসভার নির্বাচনের প্রথম পর্বেই ভোটগ্রহণ হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কেন্দ্রে। বাংলার বরাবরের ধারা মেনে সকাল থেকেই বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন নজরে এসেছে। এরই মধ্যে দেখা গেল বেলা গড়ানোর আগেই লোকসভা কেন্দ্রের দুই প্রান্তের দুই পৃথক চা বাগানের বুথে ভোট দিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ও তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক।
বীরপাড়ার হোসেনাবাদ চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন মনোজ টিগ্গা। তিনি বীরপাড়ার সিংহানিয়া চা বাগানেরই বাসিন্দা। শুক্রবার সপরিবারে ভোট দেন। ভোট দেওয়ার পর বন্ধ বাগানগুলিতে নির্বাচন কেমন হচ্ছে দেখতে বেরিয়ে যান। কথা বলেন বাসিন্দাদের সঙ্গে।
advertisement
advertisement
অন্যদিকে কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত নিউল্যান্ড চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে তৈরি হওয়া ভোট কেন্দ্রে এসে ভোট দেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক। তিনি এই নিউল্যান্ড চা বাগানেরই বাসিন্দা। ভোট দিয়ে ফেরার পথে এলাকাতে চা পান করেন। এদিকে জানা গিয়েছে, ভোট দিতে আসার আগে পুজো দেন তৃণমূল প্রার্থী। ভোট দেওয়ার পর বাইরে বেরিয়ে এলাকার মানুষের সঙ্গে খোশ গল্পে মাততে দেখা গিয়েছে তাঁকে। জুজুধান দুই প্রার্থীর ভোটদানের সেই ভিডিও রইল আপনাদের জন্য।
advertisement
আনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 19, 2024 1:23 PM IST









