advertisement

বিকেল ৫টা পর্যন্ত আলিপুরদুয়ারে ভোটের হার ৮১.৫৮%, কোচবিহারে ৮০.১১%

Last Updated:
#কোচবিহার:  একশোয় একশো। বাংলায় নির্বিঘ্নেই শেষ হল প্রথম দফার নির্বাচন। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট পড়ল দেদার। সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও সেভাবে কোনও সমস্যার অভিযোগ ওঠেনি ৷ ভোট নিরাপত্তায় রাজ্য পুলিশকে লেটার মার্কস কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষকের ৷ আলিপুরদুয়ারে মোট ৮১.০৫% ভোট পড়েছে ৷
চৈত্রের গরমে ভোটের উত্তাপ। বড় গোলমাল এড়াল কোচবিহার। তবে, বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত গোলমালের খবর মিলেছে ৷ বড়শোলমারিতে ইভিএম ভাঙচুর করা হয়। মাথাভাঙায় ফওয়ার্ড ব্লক প্রার্থীর গাড়ি ভাঙচুর। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বচসায় উত্তেজনা তৈরি হয়। এছাড়াও তৃণমূলকর্মীদের সঙ্গে বচসা বাঁধে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের। সবমিলিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবেই মিটল বাংলার প্রথম দফার নির্বাচন ৷ মোট ৮১.৯৪% ভোট পড়েছে কোচবিহারে ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিকেল ৫টা পর্যন্ত আলিপুরদুয়ারে ভোটের হার ৮১.৫৮%, কোচবিহারে ৮০.১১%
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement