advertisement

Litchi Farming: 'রোমান্টিক' ফল লিচু চাষে খুলেছে কপাল! পুরোটা জানলে...

Last Updated:

Litchi Farming: সহজেই লিচু চাষ করা যায়। হাড়োয়ায় দিন দিন বাড়ছে লিচু চাষ। বছরে একটি নির্দিষ্ট সময়ে লিচুর চাষ হলেও এর চাহিদার পাশাপাশি দামও ভাল পাওয়া যায়

+
লাভের

লাভের দিশা! লিচু চাষে ঝুঁকছে হাড়োয়ার কৃষকরা

উত্তর ২৪ পরগনা: ভারতের উষ্ণ গ্রীষ্মের মিষ্টি ও রসালো ফল লিচু। আমের পরেই বোধহয় লিচুর জনপ্রিয়তা। স্বাদে ও গন্ধে অতুলনীয় এই পুষ্টিকর ফলটির কদর আছে সারা বিশ্বে। পশ্চিমী দুনিয়ার কাছে লিচু রোমান্টিক ফল হিসেবেও বিবেচিত হয়। সেই লিচু চাষের হাত ধরেই ভাগ্য ঘুরেছে বাংলার কৃষকদের।
খুব সহজেই লিচু চাষ করা যায়। হাড়োয়ায় দিন দিন বাড়ছে লিচু চাষ। বছরে একটি নির্দিষ্ট সময়ে লিচুর চাষ হলেও এর চাহিদার পাশাপাশি দামও ভাল পাওয়া যায়। আর তাই হাড়োয়ার বকজুড়ি গ্রামে বাড়িতে বাড়তি লিচু চাষ হচ্ছে। ধানের মত চিরাচরিত চাষ বাদ দিয়ে লিচু চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। একটু পরিচর্যা করলেই স্বল্প খরচ ও অল্প পরিশ্রমে সহজেই লিচু চাষ করা যায়। ইতিমধ্যে সবুজ লিচুর কুঁড়ি শোভা পাচ্ছে গাছে। এবার ঝড়-বৃষ্টিও তেমন হয়নি। তাই লিচুর ফলন ভাল হবে বলে আশায় কৃষকরা। কোন‌ও বড় প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
গ্রীষ্মের রসালো ফল লিচু এখন ঝুলছে হাড়োয়ার বকজুড়ি এলাকার গাছে গাছে। উৎপাদিত লিচু স্থানীয় বাজার সহ বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীদের কাছেও বিক্রি করছেন কৃষকরা। এলাকায় ঋতুভিত্তিক চাষের পাশাপাশি বাড়িতে বাড়তি জমি থাকলে সেখানে বিভিন্ন ফলের গাছের পাশাপাশি লিচু গাছ রোপন করে এভাবেই বাণিজ্যিকভাবে লাভের দিশা দেখছেন এলাকার মানুষ।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Litchi Farming: 'রোমান্টিক' ফল লিচু চাষে খুলেছে কপাল! পুরোটা জানলে...
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement