advertisement

ছাগলের টোপে অবশেষে ফাঁদে পড়ল শিলিগুড়ির চিতাবাঘ

Last Updated:

গত ছয়দিন ধরে বনকর্মীদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে অবশেষে ফাঁদে পড়ল শিলিগুড়ির সেই চিতাবাঘ ৷ ছাগলের টোপ দিয়ে তাকে খাঁজায় বন্দী করেন বনকর্মীরা ৷ উদ্ধার করার পর দেখা যায় বাঘটির একটা চোখ নষ্ট ৷ ক্ষতিগ্রস্ত চোখে চিকিৎসা করা হবে ৷

#শিলিগুড়ি: গত ছয়দিন ধরে বনকর্মীদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে অবশেষে ফাঁদে পড়ল শিলিগুড়ির সেই চিতাবাঘ ৷ ছাগলের টোপ দিয়ে তাকে খাঁজায় বন্দী করেন বনকর্মীরা ৷ উদ্ধার করার পর দেখা যায় বাঘটির একটা চোখ নষ্ট ৷ ক্ষতিগ্রস্ত চোখে চিকিৎসা করা হবে ৷ এরপরেই তাকে আবার সুকনার জঙ্গলে ছাড়া হবে বলে জানিয়েছেন বনকর্মীরা ৷
গত বুধবার রাতে হঠাৎই জনবহুল শপিং মলের পাশে ঘোরাফেরা করতে দেখা যায় বাঘ মামাকে ৷ পুলিশের অনুমান, চোরাশিকারীদের তাড়া খেয়ে বা কুকুর পিছনে ধাওয়া করতে করতে পথ ভুলে সেটি লোকালয়ে ঢুকে পড়েছিল ৷ খবর পেয়েই ঘটনাস্থলে যান বনকর্মীরা ৷ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ ১৪৪ ধারা জারি করা হয় ৷ এরপর থেকে ক্রমাগত চিতাবাঘটিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বনকর্মীরা ৷
advertisement
advertisement
বাঘটিকে ধরতে দু’ দফায় খাঁচা পাতে বন দফতর। জাল দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। গতকাল রাতে খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি। বনদফতর সূত্রে খবর, সেটিকে প্রথমে সুকনার রি-হ্যাব সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ছাগলের টোপে অবশেষে ফাঁদে পড়ল শিলিগুড়ির চিতাবাঘ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement