advertisement

Jalpaiguri News: আতঙ্ক ছড়িয়ে শেষে খাঁচাবন্দি চিতাবাঘ! স্বস্তি ফিরল শ্রমিক মহল্লায়

Last Updated:

শুক্রবার সকালে মোগলকাটা চা বাগানের ৩৫ ও ৩৬ নম্বর সেকশনের মধ্যবর্তী জায়গায় বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ে ওই পূর্ণবয়স্ক চিতাবাঘটি

খাঁচা বন্দি লেপার্ড
খাঁচা বন্দি লেপার্ড
জলপাইগুড়ি: সাতসকালের আতঙ্ক কিছুক্ষণের মধ্যেই স্বস্তি হয়ে দেখা দিল শ্রমিক মহল্লায়। খাঁচাবন্দি হল পূর্ণবয়স্ক চিতাবাঘ। স্বস্তি ফিরল বানারহাটের মোগলকাটা চা বাগানে।
শুক্রবার সকালে মোগলকাটা চা বাগানের ৩৫ ও ৩৬ নম্বর সেকশনের মধ্যবর্তী জায়গায় বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ে ওই পূর্ণবয়স্ক চিতাবাঘটি। খাঁচাবন্দি বাঘের গর্জন শুনে হতচকিত শ্রমিকরা এগিয়ে যান। তারপর তাঁদের থেকেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হন বনকর্মীরা। সেখান থেকে খাঁচাবন্দি চিতা বাঘকে নিয়ে যান।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
চা বাগানের স্থানীয় শ্রমিকদের থেকে জানা গিয়েছে, বেশকিছু দিন ধরে এলাকায় চিতাবাঘের উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। ফলে আতঙ্ক ছড়িয়েছিল শ্রমিক পরিবারগুলির মধ্যে। এলাকাবাসীদের সঙ্গে কথা বলার পর গত মঙ্গলবার বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার বনকর্মীরা ওই এলাকায় চিতাবাঘ ধরার জন্য একটি খাঁচা পাতেন। অবশ্য তার আগেই বেশ কয়েকটি গবাদি পশু হতাহত হয়েছিল চিতাবাঘের আক্রমণে। শেষমেষ সেদিন ভোরে চিতাবাঘটি বন দফতরের পাতা খাঁচায় বন্দি হতেই স্বস্তি ফিরেছে এলাকায়।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: আতঙ্ক ছড়িয়ে শেষে খাঁচাবন্দি চিতাবাঘ! স্বস্তি ফিরল শ্রমিক মহল্লায়
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement