Mango Pest Control Traps: কীটনাশক ছাড়াই আম গাছে পোকা দমনের কামাল! নামমাত্র খরচে বাগানে লাগান এই বিশেষ ট্র্যাপ
- Reported by:Jiam Momin
- Published by:Madhab Das
Last Updated:
Mango Pest Control Traps: আমের ফলন বাঁচাতে আর দামী কীটনাশক নয়! মাত্র কয়েক টাকায় পাওয়া যাচ্ছে এমন এক বিশেষ ট্র্যাপ, যা নিমেষেই সাফ করবে বাগানের ক্ষতিকর পোকা। বিষমুক্ত ও লাভজনক আম চাষের হদিশ মিলল এবার।
আমের জেলা হিসেবে পরিচিত মালদহে ইতিমধ্যেই আম গাছে মুকুল এসেছে এবং অনেক জায়গায় কচি আম বেরোতে শুরু করেছে। এই সময় আম বাগানে সাদা মাছি, থ্রিপস ও এফিডের মতো ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ বাড়ে। এসব পোকা দমনে কীটনাশক ব্যবহার ছাড়াই কার্যকর উপায় হিসেবে হলুদ, নীল ও সাদা রঙের বিশেষ স্টিকি ট্র্যাপ ব্যবহারের পরামর্শ দিলেন মালদহ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানীরা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী, প্রতি বিঘা জমিতে ২০ থেকে ২৫টি স্টিকি ট্র্যাপ ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। বড় বাগানের ক্ষেত্রে সমান দূরত্বে ট্র্যাপ বসাতে হবে এবং গাছের মুকুল বা পাতার সমান উচ্চতায় ডাল বা বাঁশের সঙ্গে সুতো দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। ট্র্যাপ যেন খোলা জায়গায় থাকে, পাতার আড়ালে না থাকে সেদিকেও নজর রাখতে হবে।
advertisement
advertisement
advertisement
তবে কৃষি বিজ্ঞানীরা বাগান পরিষ্কার রাখার উপরও জোর দিয়েছেন। আক্রান্ত ডাল বা পাতা কেটে ফেলে দেওয়া এবং প্রয়োজনে জৈব কীটনাশক হিসেবে নিম তেলের স্প্রে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের মতে, স্টিকি ট্র্যাপ আম বাগানে পোকা নিয়ন্ত্রণের একটি সস্তা, নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতি। (ছবি ও তথ্য: জিএম মোমিন)









