advertisement

Agriculture News: 'পরের বছর শুধু নিজেদের জন্যই চাষ করব'! আলু নিয়ে বড় সিদ্ধান্ত বর্ধমানের চাষিদের, কারণ জানালেন নিজেরাই

Last Updated:

East Bardhaman Agriculture News: আলুর ফলন ভাল হলেও কপালে চিন্তার ভাঁজ পূর্ব বর্ধমানের চাষিদের। খরচের তুলনায় বাজারের বিক্রি মূল্য অনেক কম। আর সেই কারণেই আগামী বছর থেকে বাণিজ্যিক আলু চাষ বন্ধ করে শুধু নিজেদের খাওয়ার মতো চাষ করার চরম সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

+
আলু

আলু চাষ নিয়ে বড় সিদ্ধান্ত বর্ধমানের চাষিদের

পূর্ব বর্ধমান, সায়নী সরকার: বাংলার শস্যগোলা হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলা। এবছর আলুর ভাল ফলন হলেও এখন ম্লান হয়ে গেছে চাষিদের হাসি। বিঘার পর বিঘা জমিতে আলুর ভাল ফলন দেখে একসময় আশার আলো দেখলেও, বাজারদরের পতন ও পাইকারি ব্যবসায়ীদের অনুপস্থিতি এখন চাষিদের করে তুলেছে দিশেহারা। ‘আলু চাষ এই বছরই শেষ সামনের বছর থেকে শুধু নিজেদের খাবার মতো চাষ করব’, বলছেন চাষিরা।
বর্ধমান এক ব্লকের ছোটবেলুনের বাসিন্দা তুষার কান্তি ঘোষ পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। তিনি বলেন, “বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা কিন্তু দাম নেই আলুর। আগের বছর যেখানে জমি থেকে ৪৭০ টাকা বস্তা আলু বিক্রি হয়েছিল, এবছর সেখানে মাত্র ১৮০-২২০ টাকা বস্তা দাম, তাও কেনার লোক নেই।হিমঘরে রাখতেও ১০০ বস্তায় ৫০০০ টাকা খরচ। তাতেও আলুর দাম পাব কিনা জানি না,মাঠে বিক্রি হচ্ছে না।”
advertisement
advertisement
গত বছরের তুলনায় এবছরের চিত্রটা সম্পূর্ণ বিপরীত। বর্ধমান এক এবং দুই নম্বর ব্লক-সহ জেলার বিস্তীর্ণ এলাকায় এখন আলুর বাজারদর তলানিতে। প্রতি বছরের মতোই এই বছরেও লাভের আশায় বিঘার পর বিঘা জমিতে ব্যাপকভাবে আলু চাষ করেছিলেন চাষিরা, আলুর ফলনও হয়েছিল খুব ভাল। কিন্তু আলু উঠতেই মাথায় হাত চাষিদের। তারা বলেন, বিঘা প্রায় ৩৫ হাজার টাকা খরচা করে চাষ করার পরেও এখন দাম নেই আলুর। বিগত বছরগুলিতে ব্যবসায়ীরা মাঠ থেকেই আলু কিনেত। বস্তা প্রতি ৪৭০ টাকা দরে বিক্রি হয়েছে, এ বছর তার দাম দাঁড়িয়েছে মাত্র ১৮০ থেকে ২০০ টাকা বস্তায়। কিন্তু তাতেও এই বছরে মাঠে কোনও ব্যবসায়ীদের দেখা নেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু মণ্ডল বলেন, “এবছর আবহাওয়া ভাল হওয়ার ফলে আলুর ভাল ফলন হয়েছে। আমরা দেখেছি উৎপাদন ভাল হলে দাম কমে। বিগত পাঁচ ছয় বছরের মধ্যে বিভিন্ন বাধ্যবাধকতার কারণে ব্যবসায়ীদের বাইরে আলু রফতানি ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে তারা এর থেকে কোনও রিটার্ন পাচ্ছেন না, তাদের লস হচ্ছে, তাই ব্যবসায়ীরা আলুতে ইনভেস্ট করতে চাইছেন না। মাঠে আলু বিক্রি না হওয়ায় মাথায় হাত চাষিদের। কী করে উঠবে চাষের খরচ? কীভাবে বিক্রি হবে আলু? তা নিয়ে এখন দুশ্চিন্তায় চাষিরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: 'পরের বছর শুধু নিজেদের জন্যই চাষ করব'! আলু নিয়ে বড় সিদ্ধান্ত বর্ধমানের চাষিদের, কারণ জানালেন নিজেরাই
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement