advertisement

Leopard: লেপার্ডের জ্বালাতনের মাঝেই ভয়ঙ্কর কাণ্ড! চাঞ্চল্য ছড়াতেই ময়দানে নামতে হল বন দফতরকে

Last Updated:

চা বাগানের নালায় দেখা মিলল লেপার্ডের আর তারপরের যা ঘটল...

চা বাগান
চা বাগান
আলিপুরদুয়ার: চা বাগানের নালায় দেখা মিলল লেপার্ডের। তবে লেপার্ডের কোন নড়াচড়া না দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের। খবর দেওয়া হয় বন দফতরে। লেপার্ডের মৃতদেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলায়।
লেপার্ডের দেহ 
লেপার্ডের দেহ
advertisement
জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার পাটকাপাড়া চা বাগানের নালায় এক লেপার্ডের দেহ দেখতে পান শ্রমিকরা। পরবর্তীতে বন দফতরের নিমতি রেঞ্জে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করেন। লেপার্ডের শরীরে কোন ক্ষত দেখা যায়নি বলে জানা যায়। ময়নাতদন্তের পর লেপার্ডের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে বন কর্মীদের প্রাথমিক অনুমান বিষক্রিয়াতে এই ঘটনা ঘটতে পারে। হয়ত লেপার্ডটি এমন কিছু খেয়েছিল যার মধ্যে বিষ ছিল। লেপার্ডটি পূর্ণবয়স্ক লেপার্ড ছিল। এই এলাকায় এমনিতেও রয়েছে লেপার্ডের উপদ্রব। মাঝে মধ্যেই লেপার্ডের হানায় আহত হন শ্রমিকরা। তবে লেপার্ডের মৃত্যু নিয়ে ধন্দে রয়েছেন শ্রমিকরা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard: লেপার্ডের জ্বালাতনের মাঝেই ভয়ঙ্কর কাণ্ড! চাঞ্চল্য ছড়াতেই ময়দানে নামতে হল বন দফতরকে
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement