advertisement

Leopard: গভীর রাতে গোয়াল ঘরে লেপার্ডের হানা! টেনে নিয়ে গেল ছাগল, সকালে চা বাগান থেকে উদ্ধার পোষ্যের ছিঁড়ে খাওয়া দেহ

Last Updated:

Leopard Scare: জলপাইগুড়ির মাটিয়ালিতে নতুন করে লেপার্ড আতঙ্ক। রাতের অন্ধকারে বাড়ির গোয়াল ঘরে ঢুকে ছাগল মুখে করে টেনে নিয়ে গেল লেপার্ড। চা বাগানের মধ্যে থেকে উদ্ধার পোষ্যের দেহ।

গোয়াল ঘরে লেপার্ড ঢুকে টেনে নিয়ে গেল ছাগল
গোয়াল ঘরে লেপার্ড ঢুকে টেনে নিয়ে গেল ছাগল
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরী: খাদ্যের খোঁজে লোকালয়ে হানা দিল লেপার্ড। সোজা ঢুকে পড়ল বাড়ির গোয়াল ঘরে। রাতের অন্ধকারে ছাগল তুলে নিয়ে গেল লেপার্ড। ঘটনায় আতঙ্কের পরিবেশ এলাকায়।
জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের বাতাবারি চা বাগানের স্টাফ লাইন এলাকার ঘটনা। জানা যাচ্ছে, স্টাফ লাইনের শাহিদ আলমের বাড়ির গোয়াল ঘরে মঙ্গলবার রাত প্রায় ৩টে নাগাদ একটি লেপার্ড ঢোকে। শিকার করে নিয়ে যায় ছাগল। পোষ্যের চিৎকারে বাড়ির লোকজনের ঘুম ভাঙে। কিছুক্ষণ পর বাড়ির বাইরে বেরিয়ে এসে তারা দেখেন, ছাগলটি চা বাগানের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে। ঘাড়ের কাছে খোবলানো।
advertisement
আরও পড়ুনঃ চলন্ত বাইকের ইঞ্জিন থেকে ধোঁয়া, ব্রেক কষতেই দাউদাউ করে জ্বলে উঠল আগুন! ফরাক্কার এনটিপিসি মোড়ে ভয়াবহ দৃশ্য, দেখুন ভিডিও
এলাকার একটি কুকুরকেও গুরুতরভাবে জখম করেছে শিকারি লেপার্ড। বাসিন্দাদের অনুমান, ওই এলাকায় চা বাগানের মধ্যেই আশ্রয় নিয়ে রয়েছে লেপার্ডটি। এর আগেও ওই এলাকায় এই রকমের ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি লেপার্ডকে খাঁচাবন্দিও করেছে বন দফতর। তবে লোকালয়ে হাতি, চিতা, বাঘ, লেপার্ডের হানা যেন নিত্য ঘটনা। খাবারের খোঁজে প্রায়ই বন্যপ্রাণীরা ঢুকে পড়ে বসতি এলাকায়। যার ফলে তটস্থ থাকতে হয় বাসিন্দাদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মা-বাবার সঙ্গে মন্দারমণি বেড়াতে গিয়ে যৌ*ন হেনস্থার শিকার শিশুকন্যা! গ্রেফতার ওড়িশার পর্যটক যুবক, পকসো ধারায় মামলা
মঙ্গলবার রাতের ঘটনার পর সমগ্র এলাকায় লেপার্ড আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। শিকারি পশুটিকে ধরতে বন দফতরের কাছে ওই এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। বন দফতরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard: গভীর রাতে গোয়াল ঘরে লেপার্ডের হানা! টেনে নিয়ে গেল ছাগল, সকালে চা বাগান থেকে উদ্ধার পোষ্যের ছিঁড়ে খাওয়া দেহ
Next Article
advertisement
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
  • শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা

  • মঙ্গলবার জেলায় জেলায় টাঙানো হবে তালিকা!

  • কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement