advertisement

Leopard Attack: চলন্ত বাইকে আচমকা পিছন থেকে হামলা! চালকের পায়ে থাবা বসিয়ে পালাল লেপার্ড, তুমুল আতঙ্ক এলাকায়

Last Updated:

Leopard Attack: আহত যুবক জানান, হঠাৎ করেই লেপার্ডটি আমার চলন্ত বাইকের উপর হামলা চালায়। চলন্ত বাইক থেকেই লাথি মারার পর সে আবার চা বাগানে চলে যায়।

আহত বাইক চালক
আহত বাইক চালক
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ চলন্ত বাইকে আচমকা লেপার্ডের হামলা। এই ঘটনায় সঞ্জয় ঠাকুর নামে এক বাইক চালক আহত হয়েছেন। আতঙ্কের আবহ এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের বড়দিঘি চা বাগান থেকে বাতাবাড়ি ফার্ম বাজারে যাওয়ার চা বাগানের রাস্তায় ঘটনাটি ঘটেছে। বাইক চালকের পায়ে থাবা বসিয়ে লেপার্ডটি ফের চা বাগানে চলে যায়।
গতকাল সন্ধ্যায় বড়দিঘি চা বাগান নিবাসী পেশায় ক্ষৌরকার সঞ্জয় ঠাকুর নিজের বাইকে করে বাতাবাড়ি ফার্ম বাজারে আসছিলেন। ধীর গতিতেই বাইক চলছিল। সেই সময় চা বাগানের রাস্তায় হঠাৎ একটি বড় লেপার্ড বেরিয়ে তাঁর চলন্ত বাইকের উপর হামলা চালায়। লেপার্ডের হামলা বুঝতে পেরেও সঞ্জয় সাহস নিয়ে বাইক চালাতে থাকেন। চলন্ত অবস্থাতেই তিনি বাঁ পা দিয়ে লেপার্ডটিকে লাথি মারেন। এরপর সেই লেপার্ডটি ফের চা বাগানে পালিয়ে যায়। যদিও লাথি মারার সময় সে সঞ্জয়ের বাঁ পায়ে থাবা বসিয়ে দেয়।
advertisement
আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে না! শুরু মেগা সচেতনতা কর্মসূচি, সাগরের পবিত্রতা বজায় রাখতে বড় আয়োজন
ওই অবস্থাতেই সঞ্জয় বাতাবাড়ি ফার্ম বাজারে আসলে পেশায় শিক্ষক পারসরাম মাহালি তাঁকে তাঁর বাইকে করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য সঞ্জয়কে ছেড়ে দেওয়া হয়েছে। পরে বাগানের অ্যাম্বুল্যান্স তাঁকে তাঁর বাড়ি পৌঁছে দেয়।
advertisement
advertisement
আহত সঞ্জয় জানান, হঠাৎ করেই লেপার্ডটি আমার চলন্ত বাইকের উপর হামলা চালায়। চলন্ত বাইক থেকেই লাথি মারার পর সে আবার চা বাগানে চলে যায়। এতদিন বাগানের রাস্তায় যাতায়াত করলেও কোনও দিন এমন ঘটনার সম্মুখীন হইনি। এই ঘটনায় সমগ্র চা বাগানে আতঙ্ক তৈরি হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard Attack: চলন্ত বাইকে আচমকা পিছন থেকে হামলা! চালকের পায়ে থাবা বসিয়ে পালাল লেপার্ড, তুমুল আতঙ্ক এলাকায়
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement