advertisement

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যা হচ্ছে বাংলার এই জেলায়! অভিযোগ উঠতেই…দিনে দুপুরে বিরাট কাণ্ড

Last Updated:

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেও দিতে হবে টাকা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল জেলা থেকে।

লক্ষ্মীর ভাণ্ডার
লক্ষ্মীর ভাণ্ডার
কোচবিহার: শহর হোক কিংবা গ্রাম। বাংলার সরকারি প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চা প্রায় সর্বত্র। বর্তমান সময়ে রাজ্য জুড়ে বহু মহিলাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে থাকেন। তবে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেও দিতে হবে টাকা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল রাজ্যের একটি জেলা থেকে। দুয়ারে সরকারের কাগজ-সহ ১০০ টাকা করে জমা দিতে হবে। ঠিক এমন ভাবেই পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইকিং করা হচ্ছিল। এমনটাই অভিযোগ করেন গ্রামেরই এক বাসিন্দা।
গ্রামের বাসিন্দা সিরাজুল হক জানান, “লক্ষ্মীর ভাণ্ডারের নামে গরীব মানুষের কাছে টাকা চাওয়ার ব্যাপারটি নজরে আসে তাঁর। এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল করেন।
advertisement
এতেই রীতিমত পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির রোশানলে পড়তে হয় তাঁকে। তাঁকে প্রাণে মেরে ফেলবার হুমকিও দেওয়া হয়। এরপর গোটা ঘটনা তিনি পুলিশকে জানান। তবুও হুমকি বন্ধ হয়নি। সবশেষে তিনি বাধ্য হয়েই জেলাশাসকের কাছে একটি স্মারকলি জমা দেন।”
advertisement
সিরাজুল আরও জানান, “তিনি গ্রাম থেকে লুকিয়ে জেলাশাসকের দফতরে গিয়েছিলেন। বর্তমানে তিনি আতঙ্কে রয়েছেন। যে কোনও মুহূর্তে তাঁকে আক্রান্ত করা হতে পারে।” গোটা বিষয় নিয়ে যদিও এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া পুলিশের পক্ষ থেকে কোনও প্রকার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আচমকাই এই খবর ছড়িয়ে পড়ার ফলে পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
advertisement
সার্থক পণ্ডিত
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যা হচ্ছে বাংলার এই জেলায়! অভিযোগ উঠতেই…দিনে দুপুরে বিরাট কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement