advertisement

Kolkata High Court: আত্মঘাতী গ্রুপ ডি চাকরিপ্রার্থীর মৃত্যুতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, এবার মামলা দায়ের

Last Updated:

মুর্শিদাবাদের লালগোলায় গত সেপ্টেম্বর মাসে আত্মহত্যা করেন আবদুল রহমান। তিনি গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করেছিলেন।

কলকাতা: আত্মঘাতী গ্রুপ ডি চাকরিপ্রার্থী আবদুল রহমানের মৃত্যুতে এবার পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়েরের অনুমতি চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। মামলার অনুমতি দিলেন বিচারপতি। চলতি সপ্তাহ থেকেই শুরু হবে মামলার শুনানি।
মুর্শিদাবাদের লালগোলায় গত সেপ্টেম্বর মাসে আত্মহত্যা করেন আবদুল রহমান। তিনি গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করেছিলেন।
আরও পড়ুন: পা পিছলে লিফটের শ্যাফটে পড়ে গেল নাবালক, দিল্লির ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা
advertisement
আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের অভিযোগ, আত্মহত্যার পর ঘটনার একটি সুইসাইড নোট উদ্ধার হয়। ওই সুইসাইড নোটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ কারা কারা এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অর্থ নিয়েছিলেন সেই তালিকার উল্লেখ ছিল। সেখানে বলা হয়েছিল চাকরির পেতে হলে দিতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকা। যদিও এই নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্ত করছে সিবিআই।
advertisement
কিন্তু আবদুল রহমানের মৃত্যুর তদন্তে চার্জশিট পেশ করেছে লালগোলা থানার পুলিশ। ওই চার্জশিটে আবদুল রহমানের নামের উল্লেখ রয়েছে। আইনজীবীর দাবি, মৃত ব্যক্তির নামেই চার্জশিট পেশ করেছে পুলিশ। তদন্ত সঠিকভাবে হয়নি বলে দাবি তাঁর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kolkata High Court: আত্মঘাতী গ্রুপ ডি চাকরিপ্রার্থীর মৃত্যুতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, এবার মামলা দায়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টিতে রাজ্যে দুর্যোগ শুক্র ও শনিবার ! কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
ঝড়বৃষ্টিতে রাজ্যে দুর্যোগ শুক্র ও শনিবার ! কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • ঝড়বৃষ্টিতে দুর্যোগ শুক্র ও শনিবার !

  • কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

  • উইকেন্ডের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement