advertisement

একেবারে বিদেশে? চাকরির লোভ দেখিয়ে নেপালী তরুণীদের সীমান্ত পেরিয়ে কোথায় নিয়ে যাওয়া হল? উদ্ধার ৭, গ্রেফতার ২!

Last Updated:

শিলিগুড়ির এনজেপি স্টেশন ও বাস টার্মিনাসের পর এবার নারী পাচারের চক্র ধরা পড়ল খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে। গ্রেফতার দীপেশ ও জপন গুরুং। পাচারকারীরা প্রতি তরুণীর বিনিময়ে পেত ৩ লক্ষ টাকা।

খড়িবাড়ি সীমান্তে নারী পাচার চক্র ধরা পড়ল, উদ্ধার ৭ নেপালী তরুণী
খড়িবাড়ি সীমান্তে নারী পাচার চক্র ধরা পড়ল, উদ্ধার ৭ নেপালী তরুণী
বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি: শিলিগুড়ির এনজেপি স্টেশন বা বাস টার্মিনাসের পর এবার নারী পাচারের চক্র ধরা পড়ল খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে। পানিট্যাঙ্কি সীমান্তে চার চাকার একটি গাড়ি আটক করে উদ্ধার করা হল ৭ জন নেপালী তরুণী, যার মধ্যে এক জন নাবালিকা। গ্রেফতার দু’জন পাচারকারী — দীপেশ গুরুং (দার্জিলিং) ও জপন গুরুং (নেপাল)।
এসএসবি-র ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সীমান্তে নজরদারি চালানোর সময় পাচার রুখে দেন। সূত্রের খবর, নেপাল থেকে তরুণীদের বিদেশে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে আনা হত। এরপর শিলিগুড়ি পৌঁছে তাদের ভুয়ো ভোটার কার্ড, আধার ও পাসপোর্ট তৈরি করা হত। পরে বিদেশে পাচার করা হত।
advertisement
advertisement
প্রতি তরুণী পাচারের বিনিময়ে পাচারকারীরা পেত প্রায় ৩ লক্ষ টাকা। মূল অভিযুক্ত জপন গুরুং নেপাল থেকে তরুণীদের টোপ দিত, আর দীপেশ গুরুং সীমান্ত থেকে তাদের উদ্ধার করে পাঠিয়ে দিত শিলিগুড়ি।
advertisement
ধৃতদের বর্তমানে খড়িবাড়ি থানার হাতে তুলে দিয়েছে এসএসবি। পাচার চক্রে আরও কেউ জড়িত কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Generated image
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
একেবারে বিদেশে? চাকরির লোভ দেখিয়ে নেপালী তরুণীদের সীমান্ত পেরিয়ে কোথায় নিয়ে যাওয়া হল? উদ্ধার ৭, গ্রেফতার ২!
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement