advertisement

Seasonal Allergy: হঠাৎ বদলাচ্ছে আবহাওয়া, ঘরে ঘরে বাড়ছে অ্যালার্জি! এই সময়ে ভুলেও খাবেন না এই খাবারগুলি, সতর্ক করছেন চিকিৎসক

Last Updated:
Seasonal Allergy: কখনও ঠান্ডা, কখনও গরম—আবহাওয়ার এই লুকোচুরিতেই বাড়ছে অ্যালার্জি ও সর্দি-কাশির সমস্যা। শরীরকে এই বিপদ থেকে বাঁচাতে কী বলছেন চিকিৎসক? কোন কোন খাবার আপনার কষ্ট বাড়িয়ে দিতে পারে?
1/6
আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে বর্তমানে অ্যালার্জির সমস্যায় ভুগছেন বহু মানুষ। কখনও ঠান্ডা, কখনও আবার গরম—এই অনিয়মিত আবহাওয়ার প্রভাব শরীরে পড়ছে সরাসরি। বিশেষ করে শিশু, বয়স্ক এবং যাদের আগে থেকেই অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি দেখা দিচ্ছে। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন জেনারেল ফিজিশিয়ান চিকিৎসক সুভাষ সাহা।

2/6
চিকিৎসক সুভাষ সাহা জানান, আবহাওয়ার এই পরিবর্তনের সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় দুর্বল হয়ে পড়ে। ফলে ধুলোবালি, পরাগরেণু কিংবা নির্দিষ্ট কিছু খাবার থেকেও সহজেই অ্যালার্জি হতে পারে। অনেকের ক্ষেত্রে সর্দি, কাশি, হাঁচি, গলা চুলকানো, চোখ লাল হওয়া বা ত্বকে র‍্যাশের মতো সমস্যা দেখা যায়।

3/6
তিনি বলেন, এই সময়ে কিছু খাবার খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে অতিরিক্ত ঠান্ডা খাবার যেমন আইসক্রিম, ঠান্ডা পানীয় বা ফ্রিজের খাবার এড়িয়ে চলাই ভালো। এছাড়াও অতিরিক্ত ভাজাভুজি, প্যাকেটজাত খাবার এবং অতিরিক্ত মশলাদার খাবার অনেক সময় অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দিতে পারে।

4/6
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এই সময়ে শরীর সুস্থ রাখতে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে তাজা ফল, সবজি, ডাল, এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও নিয়মিত শরীরচর্চাও শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

5/6
এছাড়াও যাদের আগে থেকেই অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের ধুলোবালি ও দূষণ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করাও উপকারী হতে পারে।

6/6
সব মিলিয়ে, আবহাওয়ার পরিবর্তনের এই সময়ে সচেতনতা এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে অ্যালার্জির সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মত চিকিৎসক।