advertisement

North 24 Parganas News: বাড়ির ভিতর ১৮টি সিলিন্ডার! হাতেনাতে ধরা পড়ল বেআইনি গ্যাস ব্যবসায়ী, বনগাঁয় ধুন্ধুমার অভিযানে সাফল্য

Last Updated:

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনার বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গোপালনগর থানার পুলিশের যৌথ অভিযান। গ্রেফতার এক বেআইনি গ্যাস ব্যবসায়ী। উদ্ধার হয়েছে মোট ১৮টি সিলিন্ডার।

গ্রেফতার | প্রতীকী ছবি
গ্রেফতার | প্রতীকী ছবি
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়াঃ গোপন সূত্রে খবর পেয়ে বড় অভিযান। বেআইনি গ্যাস ব্যবসায়ীকে গ্রেফতার করার পাশাপাশি ১৭টি ফাঁকা সিলিন্ডার ও একটি ভর্তি সিলিন্ডার উদ্ধার করল বনগাঁ পুলিশ জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গোপালনগর থানার পুলিশ। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গোপালনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এদিন একটি অভিযান চালায়। গোপালনগরের চালকির বাসিন্দা বিশু শেখের বাড়িতে হানা দেয় তাঁরা। এরপরেই সামনে আসে আসল গল্প!
আরও পড়ুনঃ বাড়ি ফাঁকা রাখার মাশুল! সোনার গয়না-নগদ নিয়ে চম্পট দিল চোরের দল, হিঙ্গলগঞ্জে দুঃসাহসিক চুরি
এই যৌথ অভিযানে বিশুর বাড়ি থেকে ১৭টি ফাঁকা গ্যাস সিলিন্ডার ও একটি ভর্তি গ্যাস সিলিন্ডার ও গ্যাস ভরার সামগ্রী উদ্ধার হয়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি অবৈধভাবে অটোয় গ্যাস ভরার কাজ করতেন। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন সময় নানা অভিযান চালায় পুলিশ, তাতেই মেলে সাফল্য। বনগাঁয় দেখা গেল তেমনই ছবি। বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গোপালনগর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক বেআইনি গ্যাসের ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাঁর বাড়ি থেকে ফাঁকা-ভর্তি মিলিয়ে উদ্ধার হয়েছে মোট ১৮টি সিলিন্ডার।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বাড়ির ভিতর ১৮টি সিলিন্ডার! হাতেনাতে ধরা পড়ল বেআইনি গ্যাস ব্যবসায়ী, বনগাঁয় ধুন্ধুমার অভিযানে সাফল্য
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement