advertisement

Jalpaiguri News: শীতের রাতে দুর্ঘটনা এড়াতে হাজির 'উষ্ণতার ফেরিওয়ালা'! কনকনে ঠাণ্ডায় মিলছে গরম গরম চা, ট্রাফিক পুলিশের মোক্ষম দাওয়াই

Last Updated:

Jalpaiguri News: কনকনে ঠাণ্ডায় চালকদের চনমনে রাখতে জলপাইগুড়ি জাতীয় সড়কে 'উষ্ণতার ফেরিওয়ালা' হয়ে হাজির পুলিশ। গাড়ির চালকদের চাঙ্গা রাখতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ।

চা দেওয়া হচ্ছে
চা দেওয়া হচ্ছে
জলপাইগুড়ি, শান্তনু করঃ ডিসেম্বরের শেষে উত্তরবঙ্গে জমজমাট শীতের আমেজ। বিগত কয়েক দিন ধরে জলপাইগুড়িতে জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে। তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এই আবহে পথ দুর্ঘটনা এড়াতে মোক্ষম দাওয়াই নিয়ে হাজির ট্রাফিক পুলিশ।
শীত পড়তেই ‘খেল’ দেখাতে শুরু করেছে কুয়াশা। সন্ধ্যার পর থেকে বাড়ছে কুয়াশার ঘনত্ব। সেই সঙ্গেই কমছে দৃশ্যমানতা। এই অবস্থায় জাতীয় সড়কে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে গাড়ির চালকদের। পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
আরও পড়ুনঃ ফের ‘ভিলেন’ সেই কুয়াশা! জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে চারচাকার সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
এই পরিস্থিতিতে মাঝরাতে চালকদের চনমনে রাখতে জলপাইগুড়ি জাতীয় সড়কে ‘উষ্ণতার ফেরিওয়ালা’ হয়ে হাজির পুলিশ। গরম জল, সঙ্গে ধোঁয়া ওঠা গরম চা খাইয়ে দূরপাল্লার গাড়ির চালকদের চাঙ্গা রাখার চেষ্টা চালানো হচ্ছে। একইসঙ্গে হেডলাইট জ্বালিয়ে রেখে ধীরে ধীরে গাড়ি চালানোর পরামর্শও দেওয়া হচ্ছে। শীতের এই ‘সুইং’ সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকেও।
advertisement
advertisement
শীতকালে কুয়াশার কারণে একধাক্কায় দৃশ্যমানতা অনেকখানি কমে যায়। সেই সঙ্গেই রাস্তাঘাটে দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে জলপাইগুড়িতে দুর্ঘটনা এড়াতে চায়ের দাওয়াই ট্রাফিক পুলিশের। কনকনে ঠাণ্ডায় গাড়ির চালকদের চাঙ্গা রাখতে গরম জল, সঙ্গে গরম চা নিয়ে হাজির হচ্ছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: শীতের রাতে দুর্ঘটনা এড়াতে হাজির 'উষ্ণতার ফেরিওয়ালা'! কনকনে ঠাণ্ডায় মিলছে গরম গরম চা, ট্রাফিক পুলিশের মোক্ষম দাওয়াই
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement